জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রাম বেতার কেন্দ্রের উদ্যোগে বিশ্ব বেতার দিবস উদযাপন


শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’ এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বেতার কেন্দ্রের উদ্যোগে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে ।
দিবসটি  উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র র‌্যালি, আলোচনা সভা  সাংস্কৃতিক অনুষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেন।

সকালে  নগরীর আগ্রাবাদ বেতার ভবনে সমানে বেলুন উড়িয়ে  বেতার দিবসের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম  বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম ঘোষণা করেন। পরে বেতার ভবন থেকে র‌্যালি শুরু হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে অনুষ্ঠিত এই
র‌্যালিতে চট্টগ্রাম বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন।

পরে চট্টগ্রাম বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. মাহফুজুল হক এর সভাপতিত্বে  অনুষ্ঠিত এক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার  বলেন, আমরা ছোট বেলায় বেতারের অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষায় থাকতাম। একটা রেডিও মানে অনেক মানুষের সমাগম। যখন টেলিভিশন মোবাইল ইন্টারনেট ছিলনা সেসময়  বেতারই ছিল বহিঃর্বিশ্বে যোগাযোগের একমাত্র উপায়। আমাদের স্বাধীনতার ক্ষেত্রে বেতার কেন্দ্রের  ভূমিকা অনস্বীকার্য। এখান থেকেই প্রথম স্বাধীনতার ঘোষণা আসে এবং মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

তিনি আরো বলেন, আমরা সবাই এখন আধুনিক হওয়ার জন্য চেষ্টা করছি। এখন আর পেছনে যাওয়ার সুযোগ নেই। বর্তমানে স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে শুরু হয়েছে কমিউনিটি রেডিও। এজন্য আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বেতারকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে হবে। মানুষ গাড়িতে করে কোথাও যাওয়ার সময়, আজকের কী কী অনুষ্ঠান আছে বা বিবিসির খবর শোনার জন্য এখনো রেডিও ব্যবহার করে। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ এখনো বেতার বার্তার উপর বেশি নির্ভর করে। সমুদ্রে অবস্থানরত সকল নৌযান বেতার বার্তা শুনেই নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়। তিনি বলেন, বেতারের অনেক বয়স হয়েছে, তবে আবেদন ফুরায়নি। তাই বেতার ছিল, আছে এবং থাকবে।
আলোচনা সভা শেষে  মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

                                              

আরও খবর