রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করলেন আতিকা উইন অথৈ

নীলফামারীর ডোমার উপজেলার কৃতি শিক্ষার্থী মোছাঃ আতিকা উইন অথৈ এবারের এমবিবিএস ২০২৩-২৪ ভর্তি পরীক্ষায় পাবনা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। তিনি জাতীয় মেধাতালিকায় ৩,৬২৩ তম স্থান অধিকার করেছেন।

মোছাঃ আতিকা উইন অথৈ ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি প্রশিকাপাড়া এলাকার মোঃ আফছার আলীর কন্যা। তিনি ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুরের সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হন।

গত রবিবার (১১ই ফেব্রুয়ারী) প্রকাশিত এবছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে ৩,৬২৩ তম স্থান অধিকার করেছেন তিনি। তার সাফল্যে গর্বিত পরিবার। আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝেও ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হওয়ায় মোছাঃ আতিকা উইন অথৈ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। আমার বাবা-মা ও শ্রদ্ধেয় শিক্ষকদের অনুপ্রেরণায় আজ সফল হয়ে নিজেকে ভীষণ আনন্দিত লাগছে। আমি যেন ভালোভাবে ও কৃতিত্বের সাথে এমবিবিএস শেষ করে দেশের মানুষের সেবা করতে পারি, এজন্য সবাই দোয়া রাখবেন।

Tag
আরও খবর