সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইল-২ আসনে উৎসবের আমেজ: মধুমতি সেতুতে অভ্যর্থনা শেষে লোহাগড়ায় স্বপদে ফেরা চার বিএনপি নেতাকে সংবর্ধনা পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ছবি : প্রতীকী



কুড়িগ্রামে গলায় ফাঁস লাগিয়ে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। আত্মহননের পথ বেছে নেয়া ফেরদৌসী নামের ওই গৃহবধূর স্বামী সাজ্জাদ হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে ভুরুঙ্গামারী উপজেলায় কর্মরত। 


মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলা শহরের হাটিরপাড় এলাকায় নিজ বাসার দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানায় সদর থানাপুলিশ। তবে কি কারনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা জানাতে পারেনি পুলিশ।


স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহত ফেরদৌসীর সন্তান স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের জানায়। স্থানীয়রা মিস্ত্রি এনে দরজার লক ভেঙ্গে নিহত ফেরদৌসীকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আরও খবর