ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

কক্সবাজার সমুদ্র তীরে দ্বিতীয় ‘সমুদ্র বই উৎসব’ শুরু

ঋতুরাজ বসন্তের প্রথমদিনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দ্বিতীয় বারের মতো শুরু হলো ৮ দিনব্যাপী ‘সমুদ্র বই উৎসব’।


সমুদ্র রক্ষার আহ্বান জানিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই বই উৎসব চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।


বুধবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।


কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ইস্টিশন আয়োজিত এই বই উৎসবে ঢাকা ও চট্টগ্রামের ১০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।



ইস্টিশনের পরিচালক অনুরনন সিফাত জানিয়েছেন, এই বই উৎসবে দেশের স্বনামধন্য লেখকদের মেলায় পাওয়া যাবে।



উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন) মাসুদ রানা, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মো: ইস্টিশন কক্সবাজারের পরিচালক অনুরনন সিফাত, সাংস্কৃতিক সংগঠক ও প্রকৌশলী অন্তিক চক্রবর্তী প্রমুখ।


আয়োজকেরা জানিয়েছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Tag
আরও খবর