শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে র‌্যাবের অভিযানে পাচারকালে ১টি ড্রাম্পারসহ ২৪টি ড্রামভর্তি ১২শত অকটেন উদ্ধার

আটককৃত পাচারকারীরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মোছনী (নয়াপাড়া, মমতাজ মিয়ার বাড়ি) এলাকার মমতাজ মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩২),নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের, (বর্তমানে ঘর-৮৮, ব্লক-সি/১২, ক্যাম্প-২৭) ব্লক-ই এর বাসিন্দা মৃত নুর আহমদের ছেলে রোহিঙ্গা শফিউল্লাহ (৩৭) ও একই ক্যাম্পের ব্লক-বি এর বাসিন্দা আব্দুল কুদ্দুছের ছেলে

নূর হোসেন (২৪)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানী তৈলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ঔষধ সামগ্রী অবৈধভাবে চোরাচাইপথে পাশ্ববর্তী দেশে পাচার করছে। এতে করে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। একই সাথে দেশীয় উপরোল্লিখিত খাদ্যদ্রব্য, অকটেন, ডিজেল ইত্যাদি দেশ হতে অন্য দেশে পাচার হওয়ার কারণে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাচার রোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের লক্ষ্যে কতিপয় চোরাকারবারী একটি ডাম্পার যোগে জ্বালানী তেল জাতীয় দ্রব্যাদি পরিবহন করে টেকনাফ থেকে কেয়ারি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার বাইতুর রহমান জামে মসজিদের সামনে টেকনাফ-কক্সবাজারগামী সড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ আটক কেয়ারি ঘাটগামী ১টি ডাম্পার গাড়ি (রেজিঃ নং-চট্টমেট্রো-অ ১১-০০৭৯) চেকপোস্টের নিকটে পৌঁছালে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তিনজনকে করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত পাচারকারীরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং তারা দেশের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে অকটেন সংগ্রহ করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য ড্রাম্পার যোগে কেয়ারি ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের হেফাজতে থাকা ডাম্পার গাড়িসহ সর্বমোট ১ হাজার ২০০ লিটার অকটেন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১লক্ষ ৫৬ হাজার টাকা।জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, আটককৃতরা বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পরস্পর যোগসাজসে পাইকারি দামে ক্রয় করে থাকে। পরবর্তীতে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে চোরাইপথে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর আটক এড়াতে রাতের গভীরে মজুদকৃত জ্বালানী তেল অকটেন চোরাচাইপথে পাশ্ববর্তী দেশে পাচার করছিল বলে জানায়।


তিনি আরো জানান,আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর