ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সংস্কার কাজের উদ্বোধন

কক্সবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সড়কের সংস্কার কাজ ও নতুন সড়কের শুরু হয়েছে। মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পৌর পরিষদ কক্সবাজার পৌরশহরকে সাজাচ্ছেন নতুনরূপে।


বুধবার (১৪ ফেব্রুয়ারি) ৬ নম্বর ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ডে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়।


বুধবার সকালে উত্তর পেতা সওদাগর পাড়া রাস্তা ও কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার পাশে রাস্তার কাজের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ ওমর সিদ্দীকি লালু ও প্যানেল মেয়র-৩ ইয়াছমিন আক্তার।


৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়া গোলচত্বর থেকে কুমিল্লা পাড়া, উত্তর পেশকার পাড়া মসজিদ রোডের কাজের শুভ উদ্বোধন করেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ।


এই সময় পৌরসভার প্রকৌশলী মনোতোষ চাকমা, মুশফেকুল আলম, ঠিকাদার শেখ ফরহাদ, টেকপাড়া সমাজ কমিটির সভাপতি আমির হোসেনসহ এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর