প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

জনগণই আমার পরিবার, প্রয়োজনে নিজের রক্ত দেব: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-02-2024 06:24:35 am

১৯৮১ সালে দেশে ফেরার দিন কতটা ঝড়-ঝাপ্টাময় ছিল জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবেগাপ্লুত হয়ে জানালেন, দুই চোখ খুঁজে বেড়াচ্ছিল ভাইদের। আমি তো তাদের পাইনি, পেয়েছিলাম সারি সারি কবর। সে কবর ছুঁয়ে শপথ করেছিলাম, স্বাধীনতা ব্যর্থ হতে দেবো না।


বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমার পরিবারকে হত্যার পর অসহায় হয়ে পড়ি। সে সময় রেহানার বিয়েতেও আমি যেতে পারিনি। কারণ, সেই আর্থিক সঙ্গতি ছিল না তখন। আমার একটা মাত্র বোনের বিয়ে, সেখানেও যেতে পারিনি। বাবা-মা হারা হয়ে বলতে গেলে এককভাবে তার বিয়ে হয়। তিনি আরও বলেন, জাতির পিতার হত্যাকারীদের বিচারের জন্য তদন্ত কমিশন গঠন করি। কিন্তু তদন্ত হোক জিয়াউর রহমান চাননি। অপরাধীদের পুরস্কৃত করে রাজনৈতিক সুযোগ করে দেয়া হয়। কিন্তু এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক ছিল। যুদ্ধাপরাধীদের যাদের পাকিস্তানি পাসপোর্ট ছিল ফিরিয়ে আনে জিয়াউর রহমান। যারা কারাগারে ছিল তাদের মুক্তি দিয়ে ক্ষমতায় বসানো হয়। ওই অবস্থায় আমি দেশে ফিরে আসি একটা প্রত্যয় নিয়ে। ‘যেদিন ফিরে আসি, সেদিন ৬০ মাইল বেগে ঝড় বয়ে যায়। হাজার হাজার মানুষ আমাকে বরণ করেছেন। তবে এয়ারপোর্টে এসেই আমার পরিবারের সদস্যদের খুঁজে বেড়াচ্ছিলাম। যারা আমাকে এয়ারপোর্টে বিদায় জানাতে গিয়েছিল আমি তো তাদের পাইনি। পেয়েছিলাম শুধু সারি সারি কবর। সে কবর ছুঁয়ে শপথ করেছিলাম দেশের স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। আমার এ যাত্রাপথ সহজ ছিল না। নানান রকম ষড়যন্ত্র চলেছিল, এখনো রয়েছে,’ যোগ করেন তিনি। জনগণই পরিবার, বাবা যেভাবে জীবন উৎসর্গ করেছেন, ঠিক সেভাবেই দেশের মানুষের প্রয়োজনে নিজের রক্ত ঢেলে দেবেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি বলেন, দলের নেতাকর্মীরা নির্যাতন অত্যাচার সহ্য করে সংগ্রাম চালিয়েছে। তাই মানুষের সমর্থন আর ভালোবাসাই আমাদের প্রেরণা। আমি অসংখ্যবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমাকে রক্ষায় অনেকে নিজের জীবন দিয়ে গেছেন। অনেক চড়াই-উৎরাই পার হয়ে আজকের এই বাংলাদেশ। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। এই দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আগে বিদেশের মানুষ বাংলাদেশের নাম শুনলে বলতো ভিক্ষা করে খায়, সাহায্য নিয়ে চলে। নেতিবাচক একটা ধারণা ছিল। আমার খুব কষ্ট হতো। কেন আমাদের অবহেলার চোখে দেখবে। দেশের ভাবমূর্তি পরিবর্তন করে যাতে বিশ্ববাসী সম্মানের চোখে দেখে সেই উদ্যোগে এগিয়েছি। এখন বিশ্বব্যাপী বাংলাদেশ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে