সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে পুকুর খননের সময় পাওয়া গেলো মূল্যবান পাথর


মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুর খননের সময় পাওয়া গেলো মূল্যবান পাথর

উপজেলার আওলাই ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাক এর পুকুর ১০০ বছরের অধিক পুরাতন, সেই পুকুরে দীর্ঘদিন মৃত আব্দুর রাজ্জাক ছেলে বুলু চৌধুরী তার  মাছ চাষ করে আসছেন,পুকুর সংস্কারের জন্য ভেকু মেশিন দ্বারা পুকুরের পাড় বাঁধার সময় মাটি কাটার এক পর্যায়ে ভেকুর ড্রাইভার একটি পাথর দেখতে পায় এবং পুকুর মালিকে জানায় বিষয়টি এলকায় জানাজানি হলে পাঁচবিবি থানায় খবর দেন এলাকাবাসী পরে ঘটনাস্থলে পাঁচবিবি থানা পুলিশ এসে পাথরটিকে উদ্ধার করে।

এলকাবাসী বলেন পুকুরটি দীর্ঘদিনের পুরাতন  আজ বিকেলে পুকুর খননের সময় ভেকুর ড্রাইভার মাটি তোলার এক পর্যায়ে একটি পাথর পায় যা দেখে মনে হয় মূল্যবান পাথর পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায়।

পুকুর খননের কন্টাকটার মেহেদী হাসান বলেন পুকুরটি খননের জন্য কাজ করলে ভেকুর ড্রাইভার একটি পাথর দেখতে পায় তা মূল্যবান কি না জানি না,তবে পুলিশকে আমরা পাথরটা বুঝিয়ে দিয়েছি।

এবিষয়ে পথর উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা পাঁচবিবি থানার এএসআই সোহেল রানা বলেন মৃত আব্দুর রাজ্জাকের পুকুর সংস্কার করনের সময় একটি পাথর পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে পাথরটিকে উদ্ধার করি পরবর্তীতে ওসি স্যারের নির্দেশক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে

Tag
আরও খবর