ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

কুতুবদিয়ায় এসএসসিতে প্রথমদিনে অনুপস্থিত ১৬ পরীক্ষার্থী

কুতুবদিয়া উপজেলায় ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিনে ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি ) উপজেলার ৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, আর দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এতে এসএসসি ও দাখিল এবং ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৮'শ ৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৮'শ ৭২ জন। এদিকে, এসএসসিতে ৮ জন,দাখিলে ৭ জন ভোকেশনালে ১ জন অংশ নেননি পরীক্ষায়।


কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জিগারুন নাহার জানান, প্রথম দিনে ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন নি। তার মধ্যে বেশিরভাগই ছাত্রী। বাল্যবিবাহের শিকার হতে পারে মন্তব্য করেছেন তিনি।পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোন পরীক্ষার্থী বরখাস্ত হওয়ার মত কোন ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

Tag
আরও খবর