শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারের ৯ উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা

কক্সবাজারের নয় উপজেলা নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে। এ জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ইসি কমিশনার রাশেদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

ঘোষিত তারিখ অনুযায়ী, প্রথম ধাপে ভোটের জন্য আগামী ৪ মে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে ১১ মে এবং তৃতীয় ধাপে ১৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলাগুলোর মধ্যে- প্রথম ধাপে দ্বীপ উপজেলা কুতুবদিয়া, মহেশখালী এবং কক্সবাজার সদর উপজেলা মনোনীত করা হয়েছে।


দ্বিতীয় ধাপে রাখা হয়েছে, চকরিয়া, পেকুয়া এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা। একই তারিখে পাশ্ববর্তী লামা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ভোটও অনুষ্ঠিত হবে।

অপরদিকে তৃতীয় ধাপে ১৮ মে রামু, উখিয়া ও টেকনাফ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৩ সালের ১৩ নভেম্বর নির্বাচন কমিশনের চাহিদা অনুয়ায়ী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার নির্বাচনযোগ্য উপজেলাগুলোর নাম ইসিতে প্রেরণ করেন।

ইসিতে প্রেরিত তালিকায় উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৪ মার্চ উখিয়া, পেকুয়া, টেকনাফ, রামু, মহেশখালী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একইভাবে ১৮ মার্চ চকরিয়া, ৩১ মার্চ কক্সবাজার সদর এবং ১৬ মে কুতুবদিয়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তীতে নির্বাচিত জনপ্রতিধিরা একই বছরের ২৫ এপ্রিল শপথ গ্রহণ করেন। এর মধ্যে কুতুবদিয়া উপজেলার নির্বাচিতরা শপথ নেন ২ জুলাই।

এরপর ২০১৯ সালের ৫ মে মহেশখালী এবং পেকুয়া, ৬ মে উখিয়া এবং কক্সবাজার সদর, ৮ মে চকরিয়া, ১৩ মে টেকনাফ, ১৯ মে রামু এবং ২৯ জুলাই কুতুবদিয়ার জনপ্রতিনিধিরা প্রথম সভায় অংশ নেন।

জেলা নির্বাচন অফিস অনুযায়ী, কক্সবাজার সদরের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজার ৫৫৯ জন। রামু উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ২৭৯ জন। নবগঠিত ঈদগাও উপজেলায় ভোটার সংখ্যা ৮৭হাজার ৭৩৭ জন। চকরিয়া উপজেলার ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩০২ জন। পেকুয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার জন। মহেশখালী উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৫১৪ জন। কুতুবদিয়া উপজেলায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৫০৮ জন। উখিয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন এবং টেকনাফ উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৬৬০ জন।

Tag
আরও খবর