বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন মালামালসহ মোটরসাইকেল পুড়ে ছাই

তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন মালামালসহ মোটরসাইকেল পুড়ে ছাই




 রাজশাহীর তানোরে পরিকল্পিত ভাবে রাতের আঁধারে এক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কীটনাশকের দোকানে আগুন দিয়ে দোকানে থাকা মালামাল সহ একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন দুষ্কৃতকারীরা। এতে করে দোকানে থাকা বিভিন্ন কোম্পানির কীটনাশক বিষ ও একটি মোটরসাইকেল পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার মতো ক্ষতিসাধন করা হয়েছে। 


এমন জঘন্য ঘটনাটি ঘটেছে,শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) লালপুর বাজারে। তবে কে বা কারা পরিকল্পিত ভাবে দোকানে আগুন দিয়েছে তা নিশ্চিত করা যায়নি। জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) ৫নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানের কীটনাশকের দোকানে পরিকল্পিত ভাবে শুক্রবার দিবাগত গভীর রাতে এ আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। 


কীটনাশক ব্যবসায়ী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান জানান,আমি ঢাকায় আছি, মোবাইল ফোনে আমাকে জানান, আমার দোকানে আগুন দিয়ে মালামাল সহ মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। আমি ২০০৬ সাল থেকে লালপুর বাজারে কীটনাশকের ব্যবসা করে আসছি। এতে করে দোকানঘর বড় করার জন্য ২০১৪ সালে নতুন পাকা ঘর করে সেই ঘরে পার হয়ে দীর্ঘদিন ধরে কীটনাশকের ব্যবসা করে আসছি। কিন্তু শত্রুতা করে রাতের আঁধারে দোকানে আগুন জ্বালিয়ে দেন দুস্কৃতকারীরা। 


যার ফলে আগুন দিয়ে দোকানে থাকা আমার একটি এপাচি আরটিআর মোটরসাইকেল সহ প্রায় ৩০ লক্ষ টাকার মতো মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, দোকানে আগুন লাগানোর ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Tag
আরও খবর