চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করলেন মেয়র আইভী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2024 02:34:47 am

দলের ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি গঠন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।



শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই ঘোষণা সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি তিনি।বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, উপ-দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদারসহ আওয়ামী লীগ নেতারা।বৈঠক শেষে সন্ধ্যা সাতটার দিকে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মনোয়ার হোসেনের নেতৃত্বে ক্ষুব্ধ পদবঞ্চিত নেতা-কর্মীরা শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা ঘোষিত ওয়ার্ড কমিটি ভুয়া ও সেখানে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি করে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে স্লোগান দেন।মেয়র আইভী বলেন, ‘সিদ্ধিরগঞ্জের ৯টি ওয়ার্ডে কমিটি করা হয় নাই। কারণ সেটা এমপি শামীম ওসমানের এলাকা। তিনি বলেছেন, তাঁর এলাকা তাঁর নিজের মতো করে কমিটি করবেন। তাহলে বলতে চাই, আমার নির্বাচনী এলাকার ২৭টি ওয়ার্ড। তাহলে কোন অধিকারে আপনারা আমাকে না জিজ্ঞেস করেই ১৭টি ওয়ার্ডে কমিটি দেন? আমি ১৭টি ওয়ার্ডে পাল্টা কমিটি দেব। এক ওয়ার্ডের লোক এনে আরেক ওয়ার্ডে বসিয়েছেন। এগুলো কি ছেলেখেলা নাকি? আজকে বাধ্য হয়েছি। আমি তো আর শামীম ভাইয়ের মতো বলতে পারব না, আমার এলাকায় এটা করতে পারবেন না। কিন্তু আমার মতামত না নিয়ে যদি কমিটি করেন, সিনিয়রদের অসম্মানিত করেন, তাহলে পাল্টা কমিটি দেব।’




এ বিষয়ে বক্তব্য জানতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের মুঠোফোন নম্বরে রাত পৌনে এগারোটা পর্যন্ত কয়েকবার কল দিলেও তিনি সাড়া দেননি।বৈঠকে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দেশচিত্রকে বলেন, ওই ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মেয়র আইভী। তাঁকে না জানিয়ে ও জ্যেষ্ঠদের বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মেয়রকে জিজ্ঞেস করে তাঁর ওয়ার্ডে কমিটি দেওয়া উচিত ছিল বলে মনে করেন জাহাঙ্গীর আলম।গত ১২ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন।

Tag
আরও খবর