শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

সেন্ট মার্টিনে পর্যটক নেমেছে অর্ধেকে

মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির কারণে সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। নিরাপত্তার স্বার্থে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ১০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বর্তমানে সেন্ট মার্টিন-কক্সবাজার ও সেন্ট মার্টিন-চট্টগ্রাম নৌপথে পর্যটক চলাচল চালু রয়েছে। কিন্তু তিন দিন ধরে সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ বেশি আসায় পর্যটকেরা আসছেন কম।চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য বৃহস্পতিবার কক্সবাজার আসেন প্রবাসী ব্যবসায়ী আবু আহমেদ। তিনি জানান, ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে খবর পেয়ে সেন্ট মার্টিন যাত্রা বাতিল করেছেন।



সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, দ্বীপে স্থায়ী বাসিন্দা রয়েছেন প্রায় সাড়ে ১০ হাজার। এর মধ্যে বিভিন্ন হোটেল, রিসোর্টের কর্মচারী রয়েছেন তিন হাজারের মতো। দ্বীপে ২৪০টির বেশি হোটেল, মোটেল, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ (খাবার হোটেল) রয়েছে। দ্বীপের অধিকাংশ হোটেলের কক্ষ খালি পড়ে রয়েছে। এখানকার বাসিন্দারাও পর্যটনকেন্দ্রিক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরাও ক্ষতির মুখে পড়েছেন।ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সভাপতি তোফায়েল আহমেদ বলেন, জাহাজমালিকেরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কে জানে!



সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে ১২টি জাহাজ চলাচল করত। ১৪ হাজার পর্যটক আসত প্রতিদিন। টেকনাফ-সেন্ট মার্টিন জাহাজ বন্ধ থাকা এবং অতি সম্প্রতি গোলাগুলি বেড়ে যাওয়ায় পর্যটক অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থা কত দিন থাকবে আমরা জানি না।

আরও খবর