শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামুতে মা-ছেলে হত্যা চেষ্টার নৃশংস ঘটনায় মামলা হলেও কোন আসামীরা ধরাছোঁয়ার বাইরে

 কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী এলাকায় গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় কতিপয় মানবপাচারকারী সিন্ডিকেট কতৃক মা-ছেলে কে নির্মম ও নৃশংস ভাবে সারা শরীরে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় রামু থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হলেও এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার করা হয়নি। অন্যদিকে নিশংস হত্যা চেষ্টার ঘটনায় গুরুত্বর আহত মা ও ছেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


জানা যায়, রামু থানায় রুজু হওয়া মামলার বাদী উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী এলাকার মৃত সিদ্দিক আহমেদের পুত্র অহিদুর রহমান (৬৭) এর ছেলে শাহাদাত হোসেন ডালিম (২৪) কে এলাকার কতিপয় মানবপাচারকারী সিন্ডিকেট কতৃক বৈধ পথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে বিভিন্ন ভাবে ফুসলিয়ে সমুদ্র পথে মায়ানমারে নিয়ে গিয়ে মানবপাচারকারীদের ডেরায় বন্দী রেখে শারীরিক ভাবে নির্যাতন করে ৮ লক্ষ টাকা আদায় করা হয়। এ ঘটনায় এলাকায় একাধিকবার শালিস-বিচারও হয় এবং শাহাদাত হোসেন ডালিম কে তার ৮ লাখ টাকা ফেরত দিতে বলা হয়। ঘটনার দিন সন্ধ্যায় শাহাদাত হোসেন ডালিম ও তার মা হুমায়রা বেগম (৬০) মানবপাচারকারীদের কাছে লালুনির দোকান নানক স্থানে গেলে মানবপাচারকারী সিন্ডিকেটের মোঃ হোছন প্রকাশ চুরা মাছনের ছেলে মোঃ সোহাগ (২৮), রায়হান উদ্দীন (২২) ও মোঃ রাখছান (১৮), মোঃ মোক্তারের ছেলে মোঃ তৈয়ব (৩২), ছুরুত আলমের ছেলে মোঃ তোফাইল (১৮), মোঃ ফেরদৌস প্রকাশ পেটানের ছেলে ছাদেক (১৯), ফরিদ আহমদ প্রকাশ ধইল্লার ছেলে ইব্রাহীম (২০), আবুল বশরের ছেলে মোঃ ওয়াহেদ (২০) এবং মৃত মোঃ কালুর ছেলে মোঃ হোছন প্রকাশ চুরা মাছন (৬০) কতৃক এক যোগে লম্বা কিরিচ দা দিয়ে মা ও ছেলে কে নৃশংস ভাবে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ ঘটনায় মা হুমায়রা বেগম (৬০) ও ছেলে শাহাদাত হোসেন ডালিম (২৪) এর সারা শরীরে অর্ধ শতাধিক কোপে শত শত কাটা আঘাত ও ছেলে ডালিমের মাথার মগজ বের হয়ে যায়। বর্তমানে সংজ্ঞাহীন মা ও ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় জড়িত ৯ আসামীর বিরুদ্ধে রামু থানার মামলা নং-২০, তাং- ১২/০২/২০২৪ ইং (জি.আর-৯৩/২০২৪) ধারা: ১৪৩/৩২৪/৩২৬/৩০৭ দন্ডবিধি রজু হলেও এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার করা হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা রামু থানার এস.আই মোঃ সালাউদ্দীন খান নোমান জানান, মামলার আসামীদের গ্রেফতারে জোর অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর