শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

ঝিনাইদহের সেই পরিবার কল্যাণ সহকারী বরখাস্ত



ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ২/ক ইউনিটের পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক সৈয়দ রবিউল আলম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে জেসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়।অফিস আদেশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন কর্মস্থল অনুপস্থিত, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন, বিনা অনুমতিতে ভারত গমন ও স্থানীয় টিভি চ্যানেলে ক্যান্সার আক্রান্ত মর্মে ভুয়া তথ্য উপস্থাপনসহ নানাবিধ অসৌজন্যমূলক আচরণের জন্য সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর (১২)১ অনুযায়ী তার বিরুদ্ধে তদন্তের স্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।



উল্লেখ্য, পরিবার কল্যাণ সহকারী জেসমিন বিনা ছুটিতে ২১ দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ বিষয়ে তার বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।এ বিষয়ে পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা খাতুন সংবাদ মাধ্যমকে জানান, তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা করালে তার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা তাকে ৮টি কেমোথেরাপি দিতে বলেছেন। কিন্তু এই অবস্থায় একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে ছুটির জন্য ঘুরলেও তাকে ছুটি দেওয়া হচ্ছে না। তিনি ন্যায়বিচার দাবি করেন।

আরও খবর