চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2024 10:04:05 pm



চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়া প্রবাসীদের কাঙ্ক্ষিত ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। প্রবাসী সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টায় হাইকমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।এসময় হাইকমিশনার মো. শামীম আহসান জানান, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষিত ই-পাসপোর্ট সেবার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হাইকমিশন। ইএসএল নামক একটি আউট সোর্স কোম্পানি এ নিয়ে কাজ করছে। চলতি মাসের শেষ সপ্তাহ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন হবে।


হাইকমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে হাইকমিশনার জানান, বিগত ২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে প্রবাসীদের মাঝে মোট ২ লাখ ৬০ হাজার ৪২টি পাসপোর্ট ইস্যু করেছে। এর মধ্যে মালয়েশিয়া ডাক বিভাগের মাধ্যমে ১ লাখ ৬৬ হাজার ৮০৭টি এবং সরাসরি ৯৩ হাজার ২১৫টি পাসপোর্ট বিতরণ করা হয়। কলিং ভিসায় মালয়েশিয়ায় এসে কাজ না পাওয়া কর্মীদের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ান প্রতিষ্ঠান জেটিকের মাধ্যমে কোম্পানি পরিবর্তনের মধ্য দিয়ে কাজের ব্যবস্থা করা হয়েছে অনেকের এবং এখনো এ প্রক্রিয়া চলমান আছে বলেও উপস্থিত সাংবাদিকদের জানান হাইকমিশনার।অনিয়মিত কর্মীদের দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ইতিমধ্যেই মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে নামমাত্র জরিমানা দিয়ে অনিয়মিত প্রবাসীরা দেশে ফিরতে পারবেন খুব শিগগির। এ নিয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা এবং এ ব্যাপারে হাইকমিশন সংক্রান্ত প্রবাসীদের যেকোনো সহযোগিতার জন্য বাংলাদেশ হাইকমিশন সর্বদা প্রস্তুত আছে। জেলখানায় থাকা প্রবাসীদের বিষয়ে হাইকমিশনের লেবার উইং থেকে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে। সাজা শেষ পর্যায়ে থাকা প্রবাসীদের দেশে ফেরার সময় কারো সাথে নগদ টাকা লেনদেন না করে জেল কর্তৃপক্ষের নিকট শুধুমাত্র এয়ার টিকিট প্রদানের জন্য তাদের পরিবার বা আত্মীয়স্বজনের উদ্দেশে আহ্বান জানান হাইকমিশনার। পাশাপাশি দেশের বৃহত্তর স্বার্থে সকল প্রবাসীকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্যও উদাত্ত আহ্বান জানান তিনি।


এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কাউন্সেলর (কন্স্যুলার) জি এম রাসেল রানা, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এবং প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ আরটিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, বিডিনিউজ প্রতিনিধি রফিক আহম্মদ খান, ডিবিসি নিউজ প্রতিনিধি মোহাম্মদ আলী, দ্যা নিউজ প্রতিনিধি শওকত হোসেন জনি ও খন্দকার মোস্তাক প্রমুখ।

আরও খবর