নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ইউআইটিএস ফার্মেসি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-02-2024 03:45:06 am

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগ ও ফার্মেসি ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক অধ্যাপক ড. সুকুমার বেপারী। 

অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর  ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি, নবীন শিক্ষার্থীরা যেন তাদের সিনিয়ার ও শিক্ষকবৃন্দের মাধ্যমে বিষয়গুলো ভালোভাবে আত্তস্থ করতে পারে এবং ইউআইটিএস-এ যে সকল সুয়োগ সুবিধা রয়েছে তার সর্বচ্চ ব্যবহার করে নিজেকে দক্ষ করে গড়ে তুলে কর্মক্ষেত্রে সফলতার সাথে তাদের যোগ্যতার প্রমান রাখতে পারে তার জন্য  নবীন শিক্ষার্থীদের আহবান জানান। ইউআইটিএস-এর ফার্মেসি বিভাগ দক্ষ্য ও আদর্শবান ফার্মাসিস্ট তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি ফার্মেসি বিভাগের সকলকে ধন্যবাদ সেইসাথে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বসন্তের শুভেচ্ছা জানান।

মূল বক্তার বক্তব্যে অধ্যাপক ড. সুকুমার বেপারী বলেন নবীন শিক্ষার্থীদের শুরু থেকে সিরিয়াস হয়ে পড়ালেখা করতে হবে। শুরু থেকে পিছিয়ে পরলে তা শেষ পর্যন্ত তাদেরকে বহন করতে হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন দক্ষতাই বড় জিনিস। আর একজন শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তুলতে ইউআইটিএস-এ সকল ধরনের সুয়োগ সুবিধা রয়েছে এবং তা প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে সবকিছু শিক্ষানো হয়না, এখানে শিক্ষার্থীদেরকে তাদের দায়িত্ব গুলো শিক্ষানো হয় কর্মক্ষেত্রের জন্য। তিনি বলেন তোমাদেরকে অবদান রাখতে হবে দেশের জন্য, দেশের স্বাস্থ্যের জন্য, জাতির জন্য তথা সমগ্র বিশ্বের জন্য। তিনি নতুন শিক্ষার্থীদের স্বাগত এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর দিকনির্দেশনায় বিশ্ব মানের শিক্ষা প্রদানে ইউআইটিএস-এর ফার্মেসি বিভাগ বদ্ধ পরিকর। 

অনুষ্ঠাটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক সংগীতা দেবনাথ পূজা ও প্রভাষক সায়াদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ-সহ জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৩ মিনিট আগে