নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

উপজেলা চেয়ারম্যান পদে ভোট করতে চান সাবেক ছাত্রলীগ নেতা রানা চৌধুরী

উপজেলা চেয়ারম্যান পদে ভোট করতে চান সাবেক ছাত্রলীগ নেতা রানা চৌধুরী


 তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট করতে চান তরুন উদীয়মান সাবেক ছাত্র লীগ ও সাবেক কৃষক লীগ নেতা মাসুদ রানা চৌধুরী। ভোটে অংশগ্রহণের জন্য ইতিপূর্বেই অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা আন্দোলনে শহীদদের উপর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলাজুড়ে পোষ্টার সাটিয়ে ব্যাপক আলোচনায় তরুন এই নেতা। রানা চৌধুরীর পরিবার জন্মগত আওয়ামী লীগ। তার পিতা উপজেলার কলমা ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা খাদেমুন নবী বাবু চৌধুরী। রানা চৌধুরীর বাড়ি উপজেলার কলমা ইউনিয়ন ইউপির চৌরখৈর গ্রামে। ছাত্র লীগ থেকে রানা চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু। তবে রাজনৈতিক গ্যাড়াকলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও কোন পদ পদবি পাননি। কারন নব্যদের দাপটে ত্যাগীরা চরম কোনঠাসা যা প্রমান যোগ্য। যার কারনে রানা চৌধুরীর মত শতশত দু:সময়ের কর্মীরা নিজ ঘরে পরবাসী বা বর্তমান সরকারের আমলে কোন পদপদবি তে নেই। তারপরও রক্তে মিশে আছে বঙ্গবন্ধুর আদর্শ, একারনে পদপদবি না থাকলেও দলের হয়ে নিজ উদ্দ্যোগে কার্যক্রম পরিচালনা করে থাকেন।

জানা গেছে, ১৯৯০ সালের পরে মাসুদ রানা চৌধুরী তালন্দ ডিগ্রি কলেজের ছাত্র লীগের দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তানোর উপজেলায় আওয়ামী লীগের তেমন অবস্থান না থাকলেও রানা চৌধুরী ছাত্র লীগ ব্যাপক ভাবে চাঙ্গা করে রেখেছিলেন। দলীয় সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে রানা চৌধুরী সার্বক্ষণিক সামনের কাতারে এবং জাতীয়, স্থানীয় নির্বাচনেও ছিল  ব্যাপক ভূমিকা। দলের কঠিন সময়ে সামনের কাতারে থেকেও নব্যদের দাপটে দলে জায়গা হয়নি। তবে ২০০১ সালের পরে উপজেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদকের দায়িত্ব পান রানা চৌধুরী। 

দলীয় সুত্র জানায়, বিগত ২০০৯ সালে ও ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় নির্বাচনে কলমা ইউপি তে সামনের কাতারে থেকে যাবতীয় ভূমিকা রাখেন রানা চৌধুরী। তারপরও রাজনৈতিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা।

তৃনমুলের ভাষ্য, বিগত সময়ে রানা চৌধুরীর পিতা খাদেমুন নবী বাবু চৌধুরী জেলা আওয়ামী লীগের সহসভাপতি থাকা অবস্থায় এমপি শিবিরের প্রধান ভূমিকায় ছিলেন। এমনকি তাকে কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক দেয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয় বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন কে। কিন্তু ইউপির দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনতার দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  নির্বাচন করেন খাদেমুন নবী বাবু চৌধুরী। নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব। বাবু চৌধুরী শুধু বিজয়ী না নৌকার প্রার্থী জামানত পর্যন্ত হারায়।

তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে দুই বলায়।একপক্ষ ক্ষমতা ভোগী আর অন্য পক্ষ ক্ষমতার বাহিরে। যারা ক্ষমতার বাহিরে তাদের জনপ্রিয়তা তুঙ্গে। 

কলমা ইউপির একাধিক সিনিয়র ও তৃনমুলের কর্মীদের দাবি, মাসুদ রানা চৌধুরী একজন ক্লীন ইমেজের তরুন উদীয়মান নেতা। তিনি তার পিতার ভোটে ব্যাপক ভূমিকা রেখে ভোটারদের মন জয় করে বাবার বিজয় সুনিশ্চিত করেন। রানা চৌধুরীর কলমা ইউনিয়নে ব্যাপক জনপ্রিয় তা রয়েছে। সাতটি ইউনিয়ন ও দুই পৌরসভা নিয়ে গঠিত তানোর উপজেলা। তবে ক্ষমতার বাহিরে থাকা বলয় থেকে মাসুদ রানা চৌধুরী এক প্রার্থী হলে জমজমাট হবে ভোটের মাঠ। 

মাসুদ রানা চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন করার ইচ্ছা থেকেই পোষ্টার লাগিয়েছি। বিভিন্ন মাধ্যম থেকে ভোট করার জন্য বলছেন অনেকে। আমার একক সিদ্ধান্তে তো উপজেলা ভোট করা যাবেনা। আমি রমজান মাসে সবার সঙ্গে বসব। তারা যদি ভোট করার এবং মাঠে থাকার প্রতিশ্রুতি দেয় তাহলে অবশ্যই নির্বাচন করব।

Tag
আরও খবর