ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা: কক্সবাজারে সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে আসছি।


তিনি বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও আমরা কাজ করে থাকি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা কাজ করছি।


দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে কাজ করছি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাপ্রধান এসব কথা বলেন।


তিনি ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রথমে সকালে তিনি কক্সবাজারে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’-এর বর্ধিতাংশ প্রকল্প উদ্বোধন করেন।


এরপর দুপুরে সেনাপ্রধান রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এ ছাড়া তিনি ‘বে ওয়াচ প্রকল্প’ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।


এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর