রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চিলাহাটি ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় মোটা অংকের টাকার বিনিময়ে ২টি পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের সঙ্গে মাদ্রাসা সংশ্লিষ্টদের হট্টগোলের ঘটনাও ঘটেছে।

জানা যায়, গত শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) পবিত্র জুম্মার নামাজ চলাকালীন সময়ে উপজেলার চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাকির হোসাইন কম্পিউটার অপারেটর পদের জন্য তার মনোনীত প্রার্থীর কাছে ১৮ লাখ টাকা ও আয়া পদে নিয়োগের জন্য ৯ লাখ টাকা হাতিয়ে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থীর অভিভাবক জানান, অধ্যক্ষ জাকির হোসাইন আগে থেকেই তার মনোনীত দুই প্রার্থীর নিকট মোটা অংকের টাকা নিয়ে ডিজি প্রতিনিধিকে ম্যানেজ করে ঠিক জুম্মার নামাজ চলাকালীন সময় সাজানো নিয়োগ পরীক্ষা নেয়। এসময় কয়েকজন স্থানীয় লোকজনের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের এক পর্যায়ে তর্কাতর্কি ঘটে।

সেখানে সাংবাদিকরা উপস্থিত হলে ব্যাপারটি ম্যানেজ করার জন্য অধ্যক্ষ উঠে পরে লাগে। একপর্যায়ে সাজানো নিয়োগ পরীক্ষা শেষে ডিজি প্রতিনিধি চলে যায়।

তড়িঘড়ি করে করে পরীক্ষা নেওয়ার ব্যাপারটি উক্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি এব্যাপারে কোনো কথা বলবেন না বলে সাংবাদিকদের জানান।

Tag
আরও খবর