যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

স্মার্টফোন ছাড়া এক মাস থাকতে পারলেই মিলবে ৮ লাখ টাকা!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-02-2024 02:35:22 am

মুঠোফোনের স্ক্রিনে ব্যয় হয়ে যাচ্ছে জীবনের লম্বা একটা সময়। জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান অনেক মুহূর্ত। এই মূল্যবান মুহূর্ত আপনি কি স্মার্টফোনের আসক্তি কমাতে চান? তাহলে আপনার কাছে এই নেশা থেকে মুক্তি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।


ডিজিটাল এই যুগে বলতে গেলে বৈশ্বিক বিকারে রূপ নিয়ে স্মার্টফোন আসক্তি। মুঠোফোনের স্ক্রিনে ব্যয় হয়ে যাচ্ছে জীবনের লম্বা একটা সময়; জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান অনেক মুহূর্ত। ফোনের সঙ্গে সখ্যতায় মানুষে মানুষে দূরত্ব বেড়ে গেছে অনেকটা।


মানুষকে এই ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় এবার এসেছে ‘ডিজিটাল ডিটক্স’ নামে একটি প্রোগ্রাম। যেখানে বেঁধে দেওয়া সময় পর্যন্ত স্মার্টফোন ছাড়া থাকতে পারলেই মিলে যাবে ১০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৮ লাখ টাকা।


আমেরিকার বিখ্যাত দইয়ের ব্র্যান্ড ‘সিগি ডেইরী’ এমনই অবাক করা একটি প্রোগ্রাম নিয়ে এসেছে, যা মানুষকে ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকতে চ্যালেঞ্জ করছে। এতে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্মার্টফোন নিয়ে নেওয়া হবে এবং তারা এক মাস মোবাইল ব্যবহার করতে পারবেন না।


তবে, প্রোগ্রামে অংশগ্রহণকারীরা এই সময়ের মধ্যে একটি প্রিপেইড সিম কার্ড এবং বেসিক ফিচার ফোন পাবেন। এই ফোনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ১০ জন সৌভাগ্যবান ব্যক্তি যারা এই এক মাসব্যাপী ‘ডিজিটাল ব্রেক চ্যালেঞ্জ’ জিতবেন তারা সিগির কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার করে পাবেন। একইসঙ্গে চ্যালেঞ্জে জয়ীদের তিন মাসের জন্য সিগির দই সরবরাহ করা হবে।


নিজেদের ওয়েবসাইটে সিগি ডেইরি বলছে, অ্যালকোহল ছাড়তে বলার বদলে আমরা এবার বলছি, এক মাসের জন্য নিজের স্মার্টফোনটাকে ছেড়ে দেখান। আমাদের এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলে সুস্থ জীবনে ফিরে আসার জন্য মানুষকে উৎসাহিত করা।


উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সিগি ডেইরীর এ ব্যতিক্রমী প্রোগ্রামে আবেদনের সময় শেষ হয়েছে।


আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২০ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪০ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১২৬ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৩৮ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৪৪ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে