প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘুষ নয়’ দাবি সংশ্লিষ্টদের পাংশায় চুরি করতে এসে গণপিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু টাঙ্গাইলের ঘাটাইলে ৫ দিনের জমজ দুই শিশু রেখে প্রেমিকের সঙ্গে মা উধাও বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ।

আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2026 10:22:17 pm

পরিচিত মুখ, বিশ্বাসযোগ্য পরিচয়-ভিডিও কলেই চলছে প্রতারণার নতুন ফাঁদ। কখনও ব্যাংক কর্মকর্তা, কখনও প্রযুক্তি সহায়তাকর্মী বা সরকারি সংস্থার প্রতিনিধি সেজে আইফোন ব্যবহারকারীদের টার্গেট করছে সাইবার অপরাধীরা। এমন প্রতারণা থেকে সতর্ক থাকতে ফেসটাইম ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়েছে অ্যাপল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার অপরাধীরা এখন ফেসটাইম ভিডিও কলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক হিসাবের তথ্য হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সতর্ক করে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল।

অ্যাপলের তথ্য অনুযায়ী, সাধারণ ফোনকলের তুলনায় ভিডিও কলে প্রতারণা করা আরও সহজ। কারণ, ভিডিওতে মুখ দেখে অনেকেই কলদাতার পরিচয় নিয়ে সন্দেহ করেন না। এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা।

প্রতারণার কৌশলও বেশ পরিচিত। প্রথমে একটি খুদে বার্তায় জানানো হয়, ব্যবহারকারীর ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেন হয়েছে। এরপর পরিচয় যাচাই বা সমস্যা সমাধানের অজুহাতে ফেসটাইমে ভিডিও কলে যুক্ত হতে বলা হয়।

ভিডিও কলে প্রতারকেরা ব্যবহারকারীকে অনলাইন ব্যাংকিংয়ে প্রবেশ, অর্থ স্থানান্তর কিংবা একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড (ওটিপি) দেয়ার সময় পর্দা ভাগাভাগি (স্ক্রিন শেয়ার) করতে রাজি করায়। এতে পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য ও নিরাপত্তা কোড সহজেই তাদের হাতে চলে যায় এবং অল্প সময়ের মধ্যেই ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেয়া সম্ভব হয়।

অ্যাপল স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে ফেসটাইমে যোগাযোগ করে পাসওয়ার্ড, নিরাপত্তা কোড বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চান না। এমন অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে কল কেটে দেয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া প্রযুক্তি সহায়তার নামেও একই ধরনের প্রতারণা চলছে। ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে দাবি করা হয়, ব্যবহারকারীর আইফোনে ক্ষতিকর সফ্‌টওয়্যার ঢুকেছে। পরে ভিডিও কলে যুক্ত হয়ে নজরদারি সফ্‌টওয়্যার ইনস্টল, নিরাপত্তা সেটিংস পরিবর্তন বা লগইন তথ্য দেয়ার জন্য প্ররোচিত করা হয়। এতে ব্যবহারকারীর বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতারকেরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আগে ধারণ করা ভিডিও এবং বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেদের আরও বিশ্বাসযোগ্য করে তুলছে। তাই সন্দেহজনক ফেসটাইম কলে সাড়া না দেয়া, ভিডিও কলে পর্দা ভাগাভাগি না করা এবং অপরিচিত কোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন তারা।
Tag
আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

১ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

২১ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১০৭ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২১৯ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২২৫ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে