অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-08-2026 11:59:04 am

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি পোস্টের সংখ্যা দ্রুত বাড়ছে। এর ফলে অনেক সময় আসল ব্যবহারকারীর লেখা ও এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করা কঠিন হয়ে পড়ছে।


এই সমস্যা মোকাবেলায় নতুন পদক্ষেপ নিয়েছে পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। এখন থেকে ব্যবহারকারীরা এআই দিয়ে লেখা বলে সন্দেহ হওয়া পোস্ট বা মন্তব্য সহজেই রিপোর্ট করতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


লিংকডইন ‘সিমস লাইক এআই স্লপ’ নামে একটি নতুন বাটন চালু করছে।


কোনো পোস্ট বা মন্তব্য এআই দিয়ে তৈরি এবং নিম্নমানের বা অপ্রয়োজনীয় বলে মনে হলে ব্যবহারকারীরা ওই বাটনে ক্লিক করে সেটি রিপোর্ট করতে পারবেন।


সম্প্রতি প্যাংগ্রাম নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় জানা যায়, বর্তমানে লিংকডইনে প্রকাশিত দীর্ঘ পোস্টের প্রায় ৪১ শতাংশই এআই দিয়ে লেখা। অর্থাৎ প্রতি ১০টি দীর্ঘ পোস্টের মধ্যে প্রায় ৪টিই মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে। গবেষণার ফল প্রকাশের পরই নতুন এই উদ্যোগ নেয় লিংকডইন।


লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) হরি শ্রীনিবাসন বলেন, এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট এখন প্ল্যাটফর্মটির অন্যতম বড় সমস্যা। তাই ব্যবহারকারীদের সহায়তায় এসব পোস্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের রিপোর্ট করা তথ্য বিশ্লেষণ করে তাদের নিজস্ব এআই সিস্টেমকে আরও উন্নত করা হবে। ফলে ভবিষ্যতে এআই দিয়ে তৈরি নিম্নমানের পোস্ট ও মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সহজ হবে।


এ ছাড়া লিংকডইন প্রতিদিন হাজার হাজার স্বয়ংক্রিয় মন্তব্য এবং লাখ লাখ বটের কার্যক্রম বন্ধ করছে।


একই সঙ্গে নতুন প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর নিউজফিডে এআই-তৈরি নিম্নমানের কনটেন্ট পৌঁছানোর আগেই তা শনাক্ত ও কমিয়ে আনার কাজ চলছে।


শুধু লিংকডইন নয়, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও একই ধরনের উদ্যোগ নিচ্ছে। প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাক সম্প্রতি এআই দিয়ে লেখা নিবন্ধ শনাক্ত করার টুল চালু করেছে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, ইন্টারনেটে এখন মানুষের তুলনায় স্বয়ংক্রিয় বটের কার্যক্রম আরও বেশি দেখা যাচ্ছে।


প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই মানুষের কাজকে সহজ করলেও এর অপব্যবহারও বাড়ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বাসযোগ্য ও মানসম্মত কনটেন্ট নিশ্চিত করতে নতুন ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালু করা সময়ের দাবি। লিংকডইনের নতুন ফিচার সেই প্রচেষ্টারই একটি অংশ।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩৩ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫২ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৮ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে