ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

অভিভাবক সংকটে কক্সবাজার – বললেন ব্যারিস্টার সুমন

সেন্টমার্টিন ঘুরতে এসে এবার কক্সবাজারের নেতৃত্ব নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে গেলেন ব্যারিস্টার সুমন। তার মন্তব্যের পরিষ্কার ম্যসেজটি হলো, কক্সবাজারকে কোন নেতাই নিজের মতো করে ‘অওন’ করে না। সবাই ব্যক্তিগত উন্নয়ন চায় কক্সবাজারে। নিজের জন্য কক্সবাজারকে ভোগ করছে সবাই। কেউ দল মতের উর্ধে উঠে পুরো কক্সবাজারের উন্নয়ন চান না।


সেন্ট মার্টিন ভ্রমণ শেষে কক্সবাজারের হোটেল সায়মনে বসে এক সাক্ষাৎকারে ব্যরিস্টার সুমন বলেন, ‘কক্সবাজারে ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। পুরো এলাকার কোন গার্ডিয়ান আছে বলে আমার মনে হয়নি। হোটেলগুলো দেখলে মনে হয় বিদেশী কিন্তু পুরো কক্সবাজারকে দেখলে তো বিদেশী মনে হয় না।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘একটি পরিবার যেমন একজন অভিভাবকের ওপর ভর করে দাঁড়ায় যায় তেমনি একজন অভিভাবকের ওপরে ভর করে কক্সবাজার দাঁড়ায় যেতে পারে। তবে এমন একজন অভিভাবক সংকটে আছে কক্সবাজার। যার ওপরে ভর করে কক্সবাজার দাঁড়ায় যাবে।’


ব্যরিস্টার সুমন আরো বলেন, কক্সবাজারে দল,মতের উর্ধে উঠে এমন একজন নেতা দরকার যিনি মনে করবেন যে জন্মের পরে যে কক্সবাজার আমি পেয়েছি মৃত্যুর পরে এর চেয়ে ভালো কক্সবাজার আমি রেখে যাবো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে, ‘এখানে সবাই চায়, জন্মের পরে যে সায়মন (হোটেল সায়মন) পেয়েছি তার চেয়ে ভালো সায়মন রেখে যেতে চায়। জন্মের পরে যে কক্স টুডে (হোটেল কক্স টুডে) পায়ছি মৃত্যুর আগে তার চেয়ে ভালো ‘কক্স টুডে’ রেখে যেতে চায়। কিন্তু কেউ এমন আছে বলে মনে হয়নি যে, জন্মের পর আমি যে কক্সবাজার পায়ছি তার চেয়ে ভালো কক্সবাজার আমি রেখে যেতে চায়।


গত শুক্রবার সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সেখানকার স্থানীয় জনগণ ও পর্যটকদের সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেন তিনি। পরে স্থানীয় ফুটবলারদের সাথে কথাও বলেন। স্থানীয় একজন ফুটবলার এবাদত হোসেন জানান, টেকনাফে উপজেলা পর্যায়ে সেন্ট মার্টিন ইউনিয়ন চারবার চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সেন্ট মার্টিনে কোন স্থায়ী মাঠ নেই। বিচে ভাটার সময় খেলা সম্ভব হলেও জোয়ারের সময় সম্ভব হয় না। তাদের কথা শোনে আক্ষেপ করেন ব্যারিস্টার সুমন। এ সময় স্থানীয় এমপিকে বিষয়টির প্রতি নজর দিতে অনুরোধ জানান।

Tag
আরও খবর