শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশু আরমিনের

নিহত শিশু আরমিন আক্তার।

নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি সদরে অটোভ্যান যোগে বিদ্যালয়ে যাবার পথে মোটরসাইকেলের ধাক্কায় আরমিন আক্তার (৭) নামের এক শিশুকন্যা নিহত হয়েছে। এ সময় আরো ৪জন আহত হয়। নিহত আরমিন আক্তার আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের আবু ইউসুফ আলীর মেয়ে ও শিশু নিকেতন স্কুলের প্লে শ্রেনির ছাত্রী। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি আটক করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা ক্যাম্পাস বাসা থেকে আরমিন আক্তারকে তার মা অটোভ্যান যোগে বিদ্যালয়ে নিয়ে যাবার পথে সকাল ৯টায় মহাসড়কের হাসপাতাল মোড় অতিক্রম করার সময় সান্তাহারগামী মহিলাসহ তিন আরোহি নিয়ে একটি মোটরসাইকেল ওই অটোভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভ্যানগাড়ী থেকে ছিটকে পড়ে ভ্যানের যাত্রী শিশু আরমিন, তার মা ও মোটরসাইকেল আরোহি তিন জনসহ ৫জন আহত হয়। এরমধ্যে গুরুত্বর আহত শিশুকন্যা আরমিন আক্তারকে আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর আহতরা আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও খবর