রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চাম্পিয়ন ডিবিসি

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত ‘চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট (সিজন-৩)’ এর চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোমার ব্যাডমিন্টন ক্লাব।

সোমবার (১৯শে ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারের তহশিল অফিস সংলগ্ন মাঠে গোড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চেয়ারম্যান মাহাবুব জর্জের পৃষ্ঠপোষকতায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ রহমান।

ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—স্টুডেন্টস কেয়ার ভবানীগঞ্জ বনাম ডোমার ব্যাডমিন্টন ক্লাব (ডিবিসি)। এতে স্টুডেন্টস কেয়ার ভবানীগঞ্জের প্রিয় ও নিপুকে ২-০ সেটে পরাজিত করে চাম্পিয়ন হয় ডোমার ব্যাডমিন্টন ক্লাবের (ডিবিসি) বন্ধন ও ফারুক।

পরে, চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন অতিথিরা।

Tag
আরও খবর