দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে শাহ্ হাদীউজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ৭১’র যুদ্ধকালীন গণপরিষদের সদস্য, ৫ বারের সংসদ সদস্য ও যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মরহুম শাহ্ হাদীউজ্জামানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভয়নগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের উদ্যোগে মঙ্গলবার বিকালে পীরবাড়ী মাদরাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও গদ্দিনশীন পীর আলহাজ¦ খাজা রফিকুজ্জামান শাহ্। এ সময় বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, মরহুমের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ।



অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের মেঝ ছেলে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, মরহুমের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ ইব্রাহিম হোসেন বিশ্বাস, শেখ আইয়ুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, থানা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির আহবায়ক আবু নঈম মোড়ল, প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সিলর, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

Tag
আরও খবর