আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

ফরিদপুরে জসিম পল্লী মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুরে জসিম পল্লী মেলা সমাপনী অনুষ্ঠান আজ (২০/০২/২০২৪) ইং মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসন ও  জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উক্ত মেলা অনুষ্ঠিত হয়।


ফরিদপুর শহরতলীর ‌ অম্বিকাপুর জসিম উদ্যোনে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার । অনুষ্ঠানে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার সমাপনী ঘোষণা করেন ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়  আব্দুর রহমান। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ‌ সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য  মিসেস  ঝর্না হাসান, পুলিশ সুপার ফরিদপুর মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা ছাএলীগের সভাপতি রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ , ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ সুলতান খান রাহাত ‌ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পল্লী কবি জসিমউদদীনের জীবন ও সাহিত্য সম্পর্কে বিষদ আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান তার বক্তব্য বলেন ফরিদপুরে আওয়ামী লীগকে  প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। নেতৃবৃন্দকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। অনেকে স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যাচার করেন, যা মোটেও কাম্য নয়। আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না। তিনি অম্বিকাপুর রেলষ্টেশন পুনঃচালু এবং কবি জসিমউদদীন সজন বাধিয়ার ঘাঠকে আধিনুকায়ন করার  ঘোষণা দেন। 


উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি ‌হতে শুরু হওয়া মেলায়  প্রতিদিন জসীম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এতে ফরিদপুরসহ অন্যান্য জেলার  সাংস্কৃতিক দলগুলো অংশ নেয়। এছাড়াও মেলায়  হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র ও ছিল । শিশু-কিশোরদের বিনোদনের জন্য  সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইডস চলমান ছিল।

Tag
আরও খবর