পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

তানোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা


 তানোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গরু ও আলু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) বিলশহর গ্রামে। বুধবার(২১ফেব্রুয়ার) সকালে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে আতঙ্ক। নিহত যুবকের বাড়ি তালন্দ ইউনিয়নের(ইউপি) বিলশহর গ্রামে। সে বিলশহর গ্রামের মৃত মোহর মন্ডলের পুত্র জিয়ারুল ইসলাম(৩৬)। 


এ হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী সুমি নামের এক নারী সহ তিন জনকে জিজ্ঞেসা বাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। বর্তমানে নিহত যুবক জিয়ারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহত জিয়ারুল ইসলাম ভাষা শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে বিলশহর গ্রামে জিয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে তার শশুর বাড়ির সামনে ফেলে রাখেন দুর্বৃত্তরা। 


এতে করে ভোর রাতের দিকে গ্রামবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। নিহত জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে তানোর পৌর এলাকার আমশো মোড়ের দুলালের সাথে কসাইয়ের ব্যবসা ও নিজে আলুর ব্যবসা করেন। এলাকায় জিয়ারুল ইসলামের তেমন শত্রু ছিলনা। তবে এলাকাবাসী ধারণা করছেন,জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বা কসাই দুলালের সাথে সুমির পরকীয়া ঘটিত কারণে এ হত্যা কান্ড ঘটতে পারে। 


এবিষয়ে গোদাগাড়ী সহকারী (সার্কেল) এএসপি মোহাম্মদ সোহেল রানা জানান, পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটতে পারে। তবে কি কারণে এহত্যা করা হয়ে এখনো জানা যায়নি, লাশ পোস্টমর্টেম করে রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে। 


আরও খবর