ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

চকরিয়ায় ৪ হাসপাতাল-ল্যাবকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক লাইসেন্স বিহীন হাসপাতাল ও ল্যাব বন্ধে কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালনা করা হয় ।


মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চকরিয়া পৌরশহরে অবস্থিত বিভিন্ন হাসপাতাল ও ল্যাবে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অপরাধের কারণে চকরিয়া শেভরন হাসপাতাল ও ডায়াগনস্টিক ৫৫হাজার ,ম্যাক্স হাসপাতাল ৩০হাজার ,চকরিয়া মা ও শিশু জেনারেল হাসপাতাল ৫ হাজার ,সিটি হাসপাতাল ২০হাজারসহ মোট এক লাখ ১০হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।




অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান,সাথে ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত ,চকরিয়া থানা পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর ( ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম ।


লাইসেন্স নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেডিকেল টেকনোলজিস্ট বিহীন রিপোর্ট প্রদানের কারণে হাসপাতালগুলো কে জরিমানা করা হয়। একই সাথে সংশোধনের জন্য হাসপাতাল গুলোকে ১ মাসের সময় নির্ধারণ করে দেওয়া হয়।

Tag
আরও খবর