ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার ভাই সিন্ডিকেটের ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ মাদক কারবারী সোহেল গ্রেফতার।

গত ২০ ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ রাত সাড়ে ১১টারদিকে যানবাহনযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের হোয়াইক্যং নয়াপাড়ায় চেকপোস্ট বসিয়ে এএসআই ফরিদুল আলমের নেতৃত্বে প্রাইভেট কার (রেজিঃ নং- বগুড়া-গ-১১০০৬৭) থামিয়ে তল্লাশী চালানোর এক পর্যায়ে গাড়িতে অভিনব কায়দায় লুকানো ৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় মাদক কারবারী হ্নীলা ইউপির পশ্চিম সিকদার পাড়ার জকির মিস্ত্রীর ছেলে মোহাম্মদ সোহেল (২০) কে গ্রেফতার করে তার ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। 


এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি মোঃ কাইয়ুম উদ্দিন জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, স্থানীয় সুত্রমতে ধৃত মাদক কারবারীর পিতা একজন কাঠ মিস্ত্রী। ছেলেরা মাদক কারবার করে টাকা-পয়সার মালিক হলে পিতা হ্নীলা ষ্টেশনের ফুটপাট এলাকায় রোহিঙ্গাদের পণ্য বিক্রি সাইন বোর্ড দিয়ে মাদক কারবারী ছেলেদের প্রশাসনের ধর-পাকড় থেকে বাঁচানোর জন্যনপাহারাদার হিসেবে কাজ করে।


তার ছেলেরা এবং ভাতিজারা মিলে গড়ে তোলে ভাই সিন্ডিকেট। তাদের রয়েছে কাভার্ডভ্যান, প্রাইভেট কার ও বেশ কয়েকটি একই মডেলের মোটর বাইক। তা নিয়ে বিভিন্ন কৌশলে মাদক কারবার চালিয়ে আসছে। 

কিছুদিন আগে চট্টগ্রামে এই সিন্ডিকেটের সদস্য ধৃত সোহেলের বোন জামাই হারুন ইয়াবাসহ আটক হয়৷ স্থানীয় বিশেষ প্রভাবশালীদের সাথে এই চক্রের যোগসাজশ এবং পাহারাদাার থাকায় প্রশাসনের অভিযানে সহজে আটক হয়না। 


ধৃত ব্যক্তিকে রিমান্ডডে নিয়ে এই সিন্ডিকেটের সবাইকে আইনের আওতায় আনার জোর দদাবী উঠেছে।

Tag
আরও খবর