রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে ‘শালকী নিউজ ২৪’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান

‘সত্যের সন্ধানে আমরা ঐক্যবদ্ধ’–স্লোগানে নীলফামারীর ডোমারে ‘শালকী নিউজ ২৪’ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে আজ।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে শালকী নিউজ ২৪-এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

শালকী নিউজ ২৪-এর সম্পাদক ও প্রকাশক মোঃ আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে ও ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, ক্রীড়াবিদ অসিত সাহা, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন সোহাগ প্রমুখ।

এসময় শালকী নিউজ ২৪-এর উত্তরোত্তর সফলতা কামনা সহ সামাজিক কর্মকাণ্ডে তরুণ সমাজের এগিয়ে আসা ও প্রবীণ সুধীজনদের ঐকান্তিক প্রচেষ্টা রাখার আহ্বান জানান বক্তারা।

পরে, সফল জনপ্রতিনিধি হিসেবে পৌর মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিশেষ অবদান রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ওসি আবু সাঈদ চৌধুরী, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় অধ্যাপক খায়রুল আলম বাবুল, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় অসিত সাহা, সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় মোঃ মিজানুর রহমান সোহাগকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বায়ান্নর ভাষা আন্দোলনে নিহত সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Tag
আরও খবর