লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

তৃণমূলে জনপ্রিয় নেতা ময়না

তৃণমূলে জনপ্রিয় নেতা ময়না

রাজনীতির সিঁড়ি বেয়ে উঠে আসা তৃণমূল নেতাকর্মীদের জনপ্রিয় যুব নেতা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার নেতৃত্বের কোন বিকল্প নাই। জাতীয় সংসদ নির্বাচনে আবারো দেখিয়ে দিয়েছেন তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে যুবলীগ নেতা লুৎফর হায়দার রশীদ ময়নার কোন বিকল্প নাই।


তিনি আওয়ামী লীগের আদর্শে উজ্জীবীত হয়ে যুবলীগের রাজনীতিতে যোগদান করেই শুরু করেন দলকে সক্রিয় করে গড়ে তুলতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে-ঘাটে কর্মীর সন্ধানে ছুটাছুটি। আর আজ গড়েও তুলেছেন তিনি উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে যুবলীগের সংগঠন। জানা গেছে,চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না ২০০৩ সালে যুবলীগের রাজনীতিতে যোগদানের মাধ্যমে শুরু করেন আওয়ামী লীগের রাজনীতি। তিনি একটানা বারো বছর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সাথে ২০১১ সালে প্রথম নৌকা প্রতীক পেয়ে কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ২০১৫ সালে উপজেলা যুবলীগের সম্মেলনে যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে আজ অবধি উপজেলা যুবলীগের দায়িত্ব সফল ভাবে পালন করে যাচ্ছেন। এছাড়া ২০১৯সালে আবারো নৌকা প্রতীক পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। কর্মী বান্ধব চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নাকে ঘিরেই চাঙ্গা তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি,তিনিই তৃনমূল নেতাকর্মীদের একমাত্র ভরসার ঠিকানা।

বর্তমান তানোর উপজেলা আওয়ামী লীগের  রাজনৈতিক কর্মকান্ডের ভূমিকা নাই বললেই চলে,যেটুকু আছে তাও একমাত্র চেয়ারম্যান ময়নার জন্যই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি পাড়া মহল্লার আনাচে কানাচে চেয়ারম্যান ময়নার রাজনৈতিক জনপ্রিয়তা এগিয়ে রয়েছে। চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না রাজনীতিতে যোগদানের পর থেকে এমপি ওমর ফারুক চৌধুরীর প্রতিটি দিকনির্দেশনা অনুযায়ী 

তিনি যুবলীগের সংগঠনের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে চাঙ্গা করতে কঠোর পরিশ্রম করেছেন। চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার কাছে তার রাজনৈতিক পথচলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,রাজনীতির জীবনে কি পেলাম আর না পেলাম সেটা বড় কথা না, দেশের জন্য দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই সব থেকে বড় কথা। আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে পা দিয়েছি, আজ আমি শুধু তৃণমূল জনগণ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় এতদূর আসতে পেরেছি।  আমি এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। 





আরও খবর






deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৫ ঘন্টা ৩৮ মিনিট আগে