অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

দাগনভূঞায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ



অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর ছমিভূঞারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দাগনভূঞা উপজেলা শাখার ইউনিট ম্যানেজার মোঃ হানিফ রাজু’র সভাপতিত্বে ও আবু যোবায়ের রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম সোহেল, পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী বদরুদ্দোজা মামুন, প্রবাসী রফিকুল আলম ও সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


টুর্নামেন্টে কাজী ক্রীড়াচক্র দল ১-০ গোলে নবচেতনা ক্রীড়াচক্র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 


শেষে বিজয়ী ও পরাজিত দলকে এবং উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর