মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সিরাজগঞ্জে চিকিৎসক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শহরের পৌর কনভেনশন হল রুমে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।


স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জাহিদুল ইসলাম হীরার সঞ্চালনায় চিকিৎসক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ সদর কামারখন্দ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী। তার বক্তব্যে বলেন,১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর স্বাচিপ গঠিত হয়। স্বাচিপের প্রতিষ্ঠাকালে অধ্যাপক এম. এ কাদেরি সভাপতি ও মোস্তফা জালাল মহিউদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। আমি সিরাজগঞ্জের রেনেসাঁ ক্লাবের মধ্যে বসে থেকে আমার নেতৃত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) গঠন করে দেই। স্বাচিপের জন্য সব সময় শুভকামনা থাকবে আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো। এবং আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিয়ে যাব।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. নওশাদ আলী,ও ডা. জাবেদ, সাংস্কৃতিক সম্পাদক এম এম ডা. আক্তারুজ্জামান সোহেল, সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. ইসমে আজম জিকো, সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. রাকিবুল ইসলাম.


চিতই, পাটিসাপটা, নকশি, ভাজা, দুধচিতই, নারকেল পিঠা, রসচিতই, তাল পিঠাসহ প্রায় ২৫ ধরনের পিঠা দিয়ে আসা অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে সিরাজগঞ্জে হয়ে গেলে পিঠা উৎসব।

আরও খবর