প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্ত আটক.

চৌদ্দগ্রামে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্ত আটক.

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল হাশেম(৪৮) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে একই গ্রামের শাহিন নামের এক যুবকের বিরুদ্ধে। নিহত আবুল হাশেম উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারিপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার মাস্টার বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ওমান প্রবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ওই গ্রামের কৃষি জমিতে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মুল অভিযুক্ত মোঃ শাহিন(৩৬) কে আটক করে। তিনিও একই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক(তদন্ত) মোঃ মনিরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত শাহিন গত কয়েকদিন আগে ওই গ্রামে উত্তরবঙ্গের এক শ্রমিককে মারধর করে। এ ঘটনায় একই গ্রামের সাইদুল নামে এক যুবক প্রতিবাদ করে। এরই জের ধরে বুধবার সকালে শাহিন ধারালো ছুরি নিয়ে সাইদুলকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে সাইদুল বিষয়টি একই গ্রামের আবুল হাশেমকে অবগত করে। আবুল হাশেম বিষয়টি জানার জন্য শাহিনের কাছে গেলে কিছু বুঝে উঠার আগেই শাহিন এলোপাতাড়িভাবে আবুল হাশেমকে ছুরিকাঘাত করে। তার আত্মচিৎকার শুনে আশ-পাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত শাহিনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে শাহিনকে আটক শেষে থানায় নিয়ে আসে।
নিহত আবুল হাশেমের মাতা জাহানারা বেগম বলেন, ‘ফজর নামাজ পড়ে আমার ছেলে বাড়ির পাশে একটি চায়ের দোকানে নাস্তা করছিলেন। এ সময় শাহিন নামে এক যুবক সাইদুল নামে অপর যুবককে ছুরি নিয়ে ধাওয়া করে। বিষয়টি আমার ছেলে জানতে পেরে শাহিনকে নিবৃত্ত করার জন্য পাশ^বর্তী একটি জমিতে গেলে শাহিন সেখানে আমার ছেলে হাশেকে ছুরিকাঘাতে হত্যা করে। আমি এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি’।
ইউপি সদস্য আমির হোসেন বলেন, ‘অভিযুক্ত শাহিন দীর্ঘদিন যাবৎ উশৃঙ্খল আচরণ করে আসছে। সে নানা সময় বিনা কারণে উত্তরবঙ্গের শ্রমিকদের মারধর করতো। গত দুইদিন আগেও শাহিন উত্তরবঙ্গের এক শ্রমিককে ব্যাপক মারধর করে। আমাদের গ্রামের সাইদুল নামে এক যুবক এ নিয়ে প্রতিবাদ করলে শাহিন ক্ষীপ্ত হয়ে বুধবার সকালে সাইদুল হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে ধাওয়া করে। খবর পেয়ে আবুল হাশেম শাহিনকে শান্ত করার চেষ্টা করলে কিছু বুঝে উঠার আগেই আবুল হাশেমকে ছুরিকাঘাতে হত্যা করে’।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক(তদন্ত) মোঃ মনিরুজ্জামান বলেন, ‘বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আবুল হাশেম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত শাহিন নামে এক যুবককে এলাকাবাসী গণপিটুনি দিয়ে আটক শেষে আমাদের হাতে সোপর্দ করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে’।

আরও খবর