নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

তানোরে হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ১৫ জনের নামে মামলা বাড়ি সিলগালা

তানোরে হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ১৫ জনের নামে মামলা বাড়ি সিলগালা

 তানোরে চাঞ্চল্যকর যুবলীগ কর্মী জিয়ারুল হককে কুপিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের ও একটি বাড়ির সিলগালা করা হয়েছে। বুধবার রাতে নিহত জিয়ারুল হকের বড় ভাই রবিউল ইসলাম বাদি হয়ে ১৫জনকে আসামি করে তানোর থানায় মামলাটি দায়ের করেন। 


এতে করে মামলা দায়ের পর থেকে ৩জনকে গ্রেফতার করা হলেও ১নম্বর আসামী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানসহ মামলার অন্য আসামীরা পালিয়ে গাঁঢাকা দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো,তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি ওয়ার্ড সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী বিলশহর গ্রামের তারাবানু সুমি (৩২), লালপুর গ্রামের লথুর পুত্র ফরহাদ আলী (৩৪) ও একই গ্রামের আলাউদ্দিন মাষ্টারের পুত্র সোহান আলী (৩০)। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অন্যদিকে এমন জঘন্য হত্যা কান্ডের পর থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।


উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে এলাকার নেতা-কর্মীদের সাথে মোটরসাইকেল যোগে তানোরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে জিয়ারুল হককে কুপিয়ে হত্যা করা হয়। তবে তৎক্ষণে হত্যার রহস্য উদঘাটন করতে না পারলেও বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীরা হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন। গ্রেফতারকৃত আসামীরা জানান, তালন্দ ইউনিয়নের(ইউপি) বিলশহর গ্রামের কালাম হাজীর ছেলে ইয়াসিনের সহযোগিতায় তার বাড়িতে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জিয়ারুল হককে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তায় নিয়ে গিয়ে ফেলে রাখেন। 


তানোর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, এঘটনায় ১৫ জনকে আসামী করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জনকে এহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।




Tag
আরও খবর