শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

বিপুল পরিমান অ স্ত্র গোলা বারুদ সহ ৪ আ* র* সা স *ন্ত্রা *সী গ্রেফতার

কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গুলি সহ ৪ জন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ই ব্লকে এই অভিযান চালানো হয়। 


আজ শুক্রবার দুপুরে উখিয়া ৮ এপিবিএন পুলিশের হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর জানান এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য গোপনে জমায়েত হয়েছে। 


এই তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের একাধিক টিম গতকাল শুক্রবার রাতে জামতলী ক্যাম্পের ই ব্লকে অভিযান চালায়। এসময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ব্রিফিংয়ে তিনি জানান রাতে গ্রেফতার হওয়া আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ৬ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ৪৮ রাউন্ড গুলি হেন্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়। 


ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন মিয়ানমারের রাখাইনের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড়ো ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল।

Tag
আরও খবর