কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

বকশীগঞ্জে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনায় 'ভুল বাক্যে' সম্বোধন !


জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন এবং নূর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক নামে 

ব্যক্তিমালিকা একটি চিকিৎসা প্রতিষ্ঠান। ওইসব সংবর্ধনা অনুষ্ঠানে 'ভুল বাক্য' দিয়ে শিক্ষার্থীদের সম্বোধন করার ঘটনা ঘটেছে। ফলে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানালেও বিপত্তি সৃষ্টি হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে লেখা শব্দ ও বাক্য নিয়ে। এসব ব্যানারে লেখা বাক্যে বানান ভুলের কারণে বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। ভুল বানানে ব্যানার দেখে শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে মন্তব্য করেছে সচেতন মহল। মনোবিদেরা বলছেন, এ ধরনের ভুল বানান শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করে অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে 

বকশীগঞ্জ উপজেলা থেকে বিভিন্ন মেডিকেল কলেজে

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় নূর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের পক্ষ থেকে।


এর আগে গতাকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ওইসব মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। 


সংবর্ধনাপ্রাপ্তারা হলেন, দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া হৃদয় ইসলাম, একই কলেজের আবরার জাওয়াদ রাইয়ান তালুকদার, ময়মনসিংহ মেডিকেল কলেজের নূর এ আফজা মোহনা, একই কলেজের তাসনিম হাসনাইন, নেত্রকোনা মেডিকেল কলেজের জান্নাতুল ফেরদৌসি, একই কলেজের মাহমুদা ফেরদৌসি মীম, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের নিশাত তাসনিম ছোঁয়া, নীলফামারী মেডিকেল কলেজের মো. তাহমিদ হাসান এবং আদিবা মুয়িম্মাহ।

উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা এবং উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক। 

সংবর্ধনা প্রদানকালে মেধাবী শিক্ষার্থীরা ছাড়াও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


ওইসব সংবর্ধনার ব্যানারের প্রতিপাদ্যের বিষয় ছিলো, '২০২৪ সালের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।' এতে বিতর্কের সৃষ্টি হয়েছে, 'কৃতি শিক্ষার্থীদের' বাক্যে 'কৃতি' শব্দ নিয়ে। ব্যানারে 'কৃতী' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয় 'কৃতি'।


জানা যায়, বাংলা একাডেমির প্রণীত প্রমিত ভাষা রীতি অনুযায়ী 'কৃতি শিক্ষার্থীদের' বাক্যটি ভুল। শুদ্ধ বাক্য হবে 'কৃতী শিক্ষার্থীদের'। 


অনুসন্ধানে জানা গেছে, বাংলা অভিধানে 'কৃতি' এবং 'কৃতী' বলে সমোচ্চারিত দুটি পৃথক শব্দ রয়েছে। শব্দ দুটি বানানে ভিন্নতা যেমন। তেমনই অর্থও আলাদা। 'কৃতি' শব্দের অর্থ নির্মাণ, রচনা বা সম্পাদিত কর্ম। যেমন- সুকৃতি বা কবিকৃতি। অন্যদিকে 'কৃতী' শব্দের অর্থ কর্মকুশল, কৃতকার্য বা গুণবান। যেমন- কৃতী পুরুষ বা কৃতী শিক্ষার্থী। মূলত 'কৃতি' শব্দটি বিশেষ্য। কিন্তু 'কৃতী' শব্দটি বিশেষণ। কৃতিজনের গুণাবলী প্রকাশে 'কৃতী' শব্দ ব্যবহৃত হয়। পক্ষান্তরে ব্যক্তি প্রশংসাযোগ্য যা করে, তা ওই ব্যক্তির 'কৃতি' এবং ওই 'কৃতি' ব্যক্তিকে প্রকাশের লক্ষ্যে 'কৃতী' বিশেষণ ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' কৃতী লেখক আহমদ ছফার শ্রেষ্ঠ কৃতি।'



শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মো. উকিল উদ্দিন বলেন, 'কৃতি' এবং 'কৃতী' শব্দের অর্থ এক নয়। কিন্তু লেখার সময় অনেকেই শব্দ দুটিকে গুলিয়ে ফেলেন। অনেকেই না জেনে লিখতে গিয়ে ভুল করেন। অর্থের ভিন্নতা জানা না থাকায় প্রায় সকলেই পৃথক দুটি শব্দকে একই অর্থবোধক বলে ভুল করেন। 'কৃতী শিক্ষার্থী' স্থলে 'কৃতী শিক্ষার্থী' লিখলে ভুল হবে।'



বকশীগঞ্জের ইউএও অহনা জিন্নাত বলেন, 'ব্যানার ভুলভাবে লেখা হয়েছে কি না, সেটা এ মুহূর্তে মনে পড়ছে না। তবে মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকেই শুদ্ধতার চর্চা করতে হবে। এর জন্য সবাইকে ভাষা ব্যবহারে যত্নবান হতে হবে। ভবিষ্যতে ব্যানারে লেখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।'


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হেফজুল বারী বলেন, শিশুরা অনেক কিছুই দেখে শেখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে, তা-ই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা জরুরিই বটে। '


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। বাংলা বানানের ভুল আমাদের মাতৃভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে মুক্তি পেতে শুদ্ধ ভাষা চর্চার বিকল্প নেই।'


আরও খবর