লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

গোদাগাড়ী উপজেলা নির্বাচনে ফের আলোচনায় জাহাঙ্গীর চেয়ারম্যান

গোদাগাড়ী উপজেলা নির্বাচনে ফের আলোচনায় জাহাঙ্গীর চেয়ারম্যান

 আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফের আলোচনায় উঠে এসেছে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নাম। গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকদের মধ্যে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারো গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকেই দলের সমর্থিত প্রার্থী করা হচ্ছে। 


বিগত উপজেলা নির্বাচনে এমপি ওমর ফারুক চৌধূরীর রাজনৈতিক দূরদর্শীতায় আদর্শিক ও পরীক্ষিত নেতৃত্বে গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপুল ভোটের ব্যবধানে 

বিজয়ী হয়েছেন। এমনকি করোনাকালীন সময়ে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর আহবানে সাড়া দিয়ে তার বিশস্ত্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাধারণ মানুষের কাছেও আস্থা ও ভরসার প্রতিক হয়ে উঠেন। করোনা ভাইরাস দুর্যোগে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানবতার রানার হয়ে সাধারণ মানুষের সেবায় দিনরাত অবিরাম ছুটে চলেছেন। গোদাগাড়ী উপজেলার একপ্রান্ত  থেকে অন্যপ্রান্ত সবপ্রান্তেই তার সরব উপস্থিতি করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ও সাহসী করে তুলেছিল। 


স্থানীয় সাংসদের নিজস্ব তহবিলের পাশাপাশি জাহাঙ্গীর আলমও নিজস্ব তহবিল থেকে নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেবার পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিক দুরুত্ব বজায় রেখে নিজে নিরাপদ থেকে অন্যকে নিরাপদ রাখতে কি করনীয় সেই সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে জনসচেতনা সৃস্টির লক্ষ্য নিরলসভাবে কাজ করেছেন এবং সবাইকে এগিয়ে আশার আহবান জানিয়েছেন। তার সেই অবদানের কথা সাধারণ মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আবারো তার প্রতি আস্থা রেখেছেন। এদিকে নির্বাচনী এলাকায় উন্নয়নের মহপরিকল্পনা ঘোষণা দিয়ে উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছেন এই তরুণ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আগামী দিনেও তার হাতেই নেতৃত্ব নিরাপদ থাকবে তাই তাকেই আগামী দিনে আবারো স্বপদে বহাল রাখবেন বলে মনে করছেন জনসাধারণ গন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, উপজেলা পরিষদ নির্বাচনে এমপির বিশস্ত এবং আদর্শিক সৈনিক জাহাঙ্গীর আলমের বিকল্প নাই। তবে মাঠেঘাটে, অলিগলি ও চিপা-চাপায় দু'এক জনের বগী আওয়াজ শোনা যাচ্ছে,সেটা থাকবে স্বাভাবিক ব্যাপার। 


গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী লীগের রাজনীতি করি। গোদাগাড়ী উপজেলাতে এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে কাজ করে যাচ্ছি।  আমি জনগণের শাসক নয় সেবক হয়ে কাজ করে যাচ্ছি,বাকিটা জীবনেও জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।





Tag