নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইলন মাস্ক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2024 02:06:04 pm

বাক স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়ায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইলন মাস্ক।


এই বিশেষ সম্মানের জন্য তার নাম মনোনীত করেছেন নরওয়ের এমপি মারিয়াস নিলসেন।


টেসলা, স্পেসএক্সের সিইও মাস্ক সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতার ব্যবস্থা করেছেন। তার প্রশংসা করেছেন মুক্তচিন্তার পক্ষে থাকা নরওয়ের এমপি নিলসেন।


তিনি উল্লেখ করেছেন, সারা বিশ্বে আলোচনা ও মুক্তচিন্তার জন্য লড়াই করছেন মাস্ক। সারা বিশ্ব যখন বিভিন্ন মতে বিভক্ত হয়ে গিয়েছে, তখন তিনি বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সময় স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ইউক্রেনকে সাহায্য করেছেন মাস্ক। তার সাহায্যেই যোগাযোগ রক্ষা করতে পেরেছে, সমন্বয় রক্ষা করতে পেরেছে এবং রাশিয়ার আক্রমণের পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেন।


মাস্কের প্রশংসা করে নিলসেন বলেন, মাস্ক যে প্রযুক্তি সংক্রান্ত সংস্থা তৈরি করেছেন বা অধিগ্রহণ করেছেন, সেই সংস্থাগুলি সমাজের উন্নতি, বিশ্ব ও মহাবিশ্ব সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সারা বিশ্বে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করছে। এর ফলে সারা বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ব আরও সুরক্ষিত হয়ে উঠেছে।


মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা প্রসঙ্গে নরওয়ের এমপি বলেন, মানুষের মধ্যে মতামতের পার্থক্য থাকবেই। একই মত যারা পোষণ করেন এবং সব কথায় সায় দেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নত চিন্তা তৈরি হয় না। সহযোগিতার মাধ্যমে মানসিক উন্নতি হয়। পরিপূরক মত, দৃষ্টিভঙ্গি, চিন্তার পদ্ধতি সেরা ভাবনার জন্ম দেয়।

আরও খবর