হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ২৪ ফেব্রুয়ারী ২০২৪) সকাল ৯ টায়   গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত, জাতীয় পতাকা, অলিম্পিক ক্রিয়া, শপথ বাক্যপাঠ, কবুতর ও বেলুন উড়িয়ে এর শুভ  উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  সিরাজগঞ্জ সদর  ও কামারখন্দ ২  আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।   

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও উদ্বোধনী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটি গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সভাপতি ফরিদ আহমেদ পিয়ার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ-২ সদর কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। 

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্য বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই, পাশাপাশি পড়ালেখা কোন বিকল্প নেই।  মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে, ও খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কোমল মতি  শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল আসছে ও প্রতিযোগিতা স্কুল পর্যায়এ প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হচ্ছে। প্রাচীনতম এই  গয়লা সরকারি প্রাথমিক স্কুলটি  ইতিমধ্যেই অনেক সুনাম অর্জন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সকল প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং দল, অন্তত দুটি ইউনিট থাকবে আমি  জাতীয় সংসদ সদস্য হিসেবে ও জেলা স্কাউটের কমিশনার হিসেবে জানি এই প্রতিঠানে ২ টি কাব স্কাউট দল আছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি খেলাধূলার মাধ্যমে আরো পরিচিত হোক এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম অপু, গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হাসান শহিদ চঞ্চল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও  সাংবাদিক মাকসুদা খাতুন, প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন গয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, আয়শা নাসরিন এমিলী,সহ গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকাগণ 

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইমা ফারজানা লিপি, ও রুমানা আবেদিন,

আরও খবর