অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শিবপুরে গ্রেফতার হল ১৯ মামলার আসামী কুখ্যাত ডাকাত টিপু।

অদ্য ১৯ অক্টোবর বুধবার গ্রেফতার হল নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুখ্যাত ডাকাত টিপু। কুখ্যাত এই ডাকাত টিপুর নামে মামলা আছে ১৯ টি।


সকাল আনুমানিক ১২ ঘটিকার সময় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সালাহ্উদ্দিন মিয়ার নেতৃত্বে পরিচালনা করা হয় বিশেষ গ্রেফতার অভিযান।গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানা পুলিশ জানতে পারে কুখ্যাত ডাকাত টিপু তার বাড়িতেই অবস্থান করছে।


তাৎক্ষণিক শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ সালাউদ্দিন মিয়া তারসঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত টিপুর বাড়িতে, ডাকাত টিপু বসত বিল্ডিং এ অভিনব কায়দায় বাহির থেকে তালা মেরে বাসার ভিতরে আত্নগোপনে ছিল। তারপর তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। 


ডাকাত টিপু শিবপুর থানার ইছবনগর  গ্রামের পিতা তাইজ উদ্দিন ওরফে তেজার ছেলে। ডাকাত টিপু শিবপুর সহ আশে পাশের এলাকার ত্রাস। দীর্ঘদিন যাবত সে ডাকাতি সহ খুন সহ বিভিন্ন অপরাধ করে আসছে।


ডাকাত টিপুর বিরুদ্ধে তার  ০৩টি ডাকাতি মামলা, ০৯টি ডাকাতির প্রস্তুতি মামলা, ০১টি অপহরণ মামলা, ০৩টি খুন মামলা, ০১টি দ্রুত বিচার, ০১টি চাঁদাবাজি, ০১টি চুরিসহ সর্বমোট ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

২ ঘন্টা ৫৩ মিনিট আগে