সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

কত টাকায় নির্মিত হচ্ছে 'ডন থ্রি'?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-02-2024 04:37:26 pm

২০০৬ সালে প্রথমবার ডন হিসেবে দেখা গিয়েছিল শাহরুখকে। তারপর ডন ২-তেও তিনি এই আইকনিক চরিত্রে ধরা দেন ২০১১ সালে। এবার তার বদল ঘটবে।


ইতোমধ্যেই সেই ছবির ঘোষণা হয়ে গেছে। ফারহান আখতারের পরিচালনায় আসছে ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এই ছবিতে মুখ্য নায়িকা চরিত্রে থাকবেন কিয়ারা আডবানি। এবার প্রকাশ্যে এল এই ছবির বাজেট।


জানা গিয়েছে এই ছবিটি তৈরি করতে ২৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৬৩ কোটি ৮০ লাখ টাকার বেশি) বাজেট হিসেবে রাখা হয়েছে। বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে জানানো হয়েছে ফারহান আখতার চাইছেন যাতে ডন ৩ ছবিটিকে একটি বিশ্বমানের থ্রিলার হিসেবে নিয়ে আসা যায়।


সূত্রের খবর অনুযায়ী, 'ডন ১ এবং ডন ২ অর্থাৎ যেখানে শাহরুখ খানকে দেখা গিয়েছিল সেই ছবি দুটো মোটামুটি কম বা ঠিকঠাক বাজেটে বানানো হয়েছিল। কিন্তু যেহেতু ডন ৩ ছবিটিকে ফারহান আখতার একটি বিশ্বমানের থ্রিলার ভাবতে চাইছেন এবং তিনি কেবল ভারতীয় ছবিগুলোর সঙ্গে সেটাকে টেক্কা দেওয়াতে চাইছেন না তাই এটির বাজেট অনেকটাই বেড়ে গিয়েছে। ফারহান আখতারের যে স্বপ্ন ডন ৩ কে বিশ্বমানের থ্রিলার হিসেবে গড়ে তোলার সেটা রণবীর সিংহের দুর্দান্ত অভিনয় ছাড়া সম্ভব হতো না।'


একই সঙ্গে জানানো হয়েছে যে ডন ৩ এর অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে বানানো হয়েছে তাতে সেটা যে কোনও স্পাইভার্সের ছবিকে টক্কর দিতে সক্ষম।


উল্লেখ্য, গত বছর শেষের দিকে ফারহান আখতার ডন ৩ এর টিজার আচমকা প্রকাশ্যে এনে সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। সেখানেই তিনি জানান এবার শাহরুখকে সরিয়ে ডন হিসেবে ধরা দিচ্ছেন রণবীর। তবে যখন এই খবরটি প্রকাশ্যে আসে দর্শকরা মূলত শাহরুখ ভক্তরা বেজায় চটেছিলেন পরিচালকের উপর। তাঁরা শাহরুখকে পুনরায় ডনের চরিত্রে দেখতে চান। ওঠে বয়কট ধ্বনিও। কিন্তু সেসব উপেক্ষা করেই আসছে ডন, আর নাম ভূমিকায় থাকছেন রণবীর সিংই।

আরও খবর


6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২২ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭৬ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৮১ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে