শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজির’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মহেশখালী পৌরসভার সিকদার পাড়ায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজির আহমদ'কে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।


শনিবার(২৪ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা মাদ্রাসার মাঠে জানাজা শেষে সিকদারপাড়া কবর স্থানে দাফন করা হয়।


বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজির আহমদ গোরকঘাটা চরপাড়ার বাসিন্দা মরহুম ইউসুফ আলীর দ্বিতীয় পুত্র।


মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করেন।


এতে রাষ্ট্র পক্ষের সালাম গ্রহণ শেষে, পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও জানাজায় বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ছালেহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সলিম উল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ'সহ সহযোদ্ধা ও অসংখ্য আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য- গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিউতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে রুখে দিতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজির আহমদ এদেশে স্বাধীনতার সংগ্রামে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি একজন পরিচ্ছন্ন, সজ্জন ও নিরহংকার ব্যক্তি ছিলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছেন। মৃত্যুকালে তাঁর ৭০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে, পাঁচ মেয়ে'সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag
আরও খবর