শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মাহফিলে খাবার সংকট হওয়ায় দুই মাদ্রাসার শিক্ষককে পেটালেন ইউপি মেম্বার

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসার দুই আলেমকে বেদম প্রহার করলো এক বেপরোয়া ইউপি মেম্বার। ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা গ্রামে ঘটে এ ঘটনা। ঘটনার পর ফুঁপিয়ে কান্না করা ছাড়া কোন উপায় ছিল না ওই দুই আলেমের। এ ঘটনায় সাধারণ লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালী হওয়ায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারেনি।


মারধরের শিকার মাওলানা মুস্তাক সিকদারপাড়া ইসলামীয়া তালিমুল কুরআন মাদ্রাসা ও হেফজখানার সহকারী শিক্ষক ও সংশ্লিষ্ট মসজিদের খতিব। অপর জন হলেন মাওলানা আলমগীর। তিনি সিকদার পাড়া ইসলামিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা প্রধান বলে জানা গেছে।


মাওলানা আলমগীর জানান, ২১ ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল চলছিল। সন্ধ্যায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী মাহফিলে অংশ গ্রহণ করেছেন, খাবারের আয়োজন ছিল, আয়োজনের চেয়ে মানুষের উপস্থিতি বেশি হওয়ায় খাবারের একটু কম পড়ে। মাওলানা আলমগীর আরও বলেন- এই অজুহাত নিয়ে স্থানীয় ৩নম্বর ওয়ার্ডের মেম্বার কফিলউদ্দিন আমি ও শিক্ষক মাওলানা মুস্তাককে আকস্মিক বেদম প্রহার করে। অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। ভুক্তভোগী মাওলানা মুস্তাক অভিযোগ করেন, মাহফিলে খাবারের আয়োজন ছিল, আয়োজনের চেয়ে লোকজন বেশি ছিল। তাই খাবার কম হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমারা দুজনকে মারধর করে, যা এলাকার লোকজন দেখেছেন, তিনি বলেন- আমরা বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের জানিয়েছি। আমরা এর প্রতিকার চাই।


নাম প্রকাশ না করার শর্তে একব্যক্তি বলেন- মেম্বার কফিল বেপরোয়া, রাজনৈতিক প্রভাবকে পুঁজি করে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার সাধারণ লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানান, কফিল মেম্বার রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। অপরাধ যা করেছে তা অমার্জনীয়। সচেতন লোকজন এঘটনার যথাযথ আইনগত প্রতিকার দাবি করেন।

Tag
আরও খবর