চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাবিতে হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, মেডিকেলে ভাঙচুর

সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে শাহরিয়ার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮ টায় আবাসিক হলের তৃতীয় ব্লকের ছাদ পড়ে এ ঘটনা ঘটে। 



নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরলে।


হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থীর রুম নম্বর ৩৫৪। এটি হাবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের পূর্বপাশ। কিন্তু তিনি একই ব্লকের একদম পশ্চিম পারের নিচে পরে যায়। পরে কয়েকজন শিক্ষার্থী মিলে তাকে মেডিকেলে নিয়ে যায়।


হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল বলেন, পরে যাওয়ার শব্দ শুনে এসে দেখি একজন উপর থেকে পরে গেছে। এরপর আরো কয়েকজন মিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। 


বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছে। এটির জন্য একটি অপমৃত্যু মামলা হবে।


মেডিকেলে ভাঙচুর

এদিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে সময় মতো ডাক্তার না আসায় মেডিকেলে ভাঙচুর করে শাহরিয়ারের সহপাঠীরা। তাদের অভিযোগ রাত সোয়া আটটায় শাহরিয়ারকে নিয়ে যাওয়া হলেও পৌনে এক ঘণ্টা পর্যন্ত ডাক্তার আসেনি। কাজ হচ্ছে হচ্ছে বলে সময় ক্ষেপণ করেছে।

ঘটনাস্থলে থাকা জাহাঙ্গীর নামে এক শিক্ষার্থী বলেন, শাহরিয়ার ভাইকে সোয়া আটটার  দিকে  মেডিকেল নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত সোয়া নয়টায় পর্যন্ত তার কোনো চিকিৎসা শুরু হয়নি। কোনো ডাক্তার নাই। একজন ইন্টার্নি ডাক্তার আছেন।

আরও খবর