শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

উখিয়ার সোনাইছড়িতে খেলার মাঠে চাঁদার হাট!

উখিয়ার সোনাইছড়ি খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে অভিনব কায়দায় চলছে চাঁদাবাজি। এ নিয়ে সর্বত্র চলছে সমালোচনা।


সরজমিনে গিয়ে দেখা যায় খেলার মাঠের বিভিন্ন প্রবেশ পথে বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছে। বসানো হয়েছে টিকিট কাউন্টার।


ভুক্তভোগীরা জানান, গাড়ি পার্কিংয়ের নামে ২০ থেকে ৩০ টাকা নেয়া হয়। পরবর্তী গেইটে এসে টিকিটের জন্য দিতে হয় ৩০ টাকা। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা দেখতে টিকিটে মার্কার কলম দিয়ে ৫০ টাকা লিখে আদায় করে নিচ্ছে ৫০ টাকা।


সূত্র জানায়, খেলার মাঠে ভ্রাম্যমাণ দোকান বসেছে। নিয়মিত এসব দোকান থেকে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। এছাড়া মাঠের একাংশে বসে খেলা দেখার সুবিধার্থে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেই চেয়ারে বসে খেলা দেখতে হলেও দিতে হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা।


সম্প্রতি খেলায় বুঝাপড়া না হওয়ার কক্সবাজার ও টেকনাফ এই দুই দলের মধ্যে খেলা শেষে মারামারির ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।


সুশীল সমাজের নেতৃবৃন্দ জানান, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সোনাইছড়ি খেলার মাঠে প্রতি বছর টুর্নামেন্ট আয়োজন করলেও কোনো সময় সমালোচনা হয়নি। কিন্তু এবছর টিকিটের মূল্যের পাশাপাশি গাড়ি পার্কিংয়ের নামে টাকা নেয়া হচ্ছে এমনটা শুনেছি। এছাড়া সেমি ফাইনাল থেকে টিকিটের মূল্য ৫০ টাকা নেয়া হচ্ছে বলে জেনেছি। যেটা আসলে কাম্য নয়।


খেলা পরিচলানার সঙ্গে সম্পৃক্ত ও স্থানীয় লোকজন বলেন, প্রতিটি খেলা পরিচালনার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই টিকিট নেয়া হচ্ছে। তবে গাড়ি পার্কিংয়ের বিষয়ে এবং টিকিটের মূল্য অতিরিক্ত কেন, এমন প্রশ্নের জবাবে তারা কিছু বলতে রাজি হয়নি।

Tag
আরও খবর