মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 01:25:19 am

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মূলত মার্কিন ডলারের মান বেড়ে যাওয়ায় স্বর্ণের এই দরপতন হয়েছে।


কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল স্বর্ণের দাম। একপর্যায়ে বিগত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল তা। অবশেষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এসে দর কমেছে স্বর্ণের।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ফলে বুলিয়ন বাজার সমর্থন পেয়েছে। পরিপ্রেক্ষিতে গত ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। কিন্তু ইউএস ডলার তার শক্তি ফিরে পেতে থাকায় সোমবার গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে।


অবশ্য শিগগিরই সুদের হার কমাতে চাচ্ছে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। কারণ, দেশটির অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সেখানে।


সোমবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৩২ ডলার ৩ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৪১ ডলার ৫ সেন্টে।


বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কেসিএমের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, নতুন সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে দর হারিয়েছে স্বর্ণ। কারণ, ডলারের মূল্যমান বেড়েছে। তবে এখনও ভূরাজনৈতিক উদ্বেগ দূর হয়নি। ফলে বিনিয়োগকারীদের রাডারেই থাকছে স্বর্ণ। তাদের কাছে মূল্যবান ধাতুটির আবেদন রয়েছে। তাই সহসাই স্বর্ণের দর একেবারে পড়ে যাবে বলে মনে হয় না। সূত্র: রয়টার্স।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে