শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঈদগাঁও উপজেলায় কয়েকটি সড়কের সড়কবাতি উধাও

ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ও জালালাবাদ ইউনিয়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বেশ কয়েকটি মূল্যবান এলইডি লাইট স্থাপন করে। তবে গত কয়েক মাসে উধাও হয়ে গেছে তার অধিকাংশ লাইট।


ঈদগাঁও বঙ্কিম বাজার থেকে উত্তর মাইজপাড়া-মধ্যম মাইজপাড়া হয়ে দক্ষিণ মাইজ পাড়ার ভিতর দিয়ে মেহেরঘোনা ফরেস্ট অফিস সংলগ্ন মহাসড়কের লিঙ্ক সড়ক পর্যন্ত বিগত তিন বছর আগে এবং ঈদগাঁও বাজার-ফরাজী পাড়া সড়কে গত দুই বছর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অর্থায়নে এসব লাইট লাগানো হয়। সড়কজুড়ে প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে দুই ইউনিট করে লাগানো লাইটগুলো বিভিন্ন এলাকা থেকে এখন উধাও হয়ে গেছে।


গতকাল সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া থেকে ফরেস্ট অফিস সংলগ্ন মহাসড়কের লিঙ্ক সড়কে ওসব বাতির কোন অস্তিত্বই নেই। শুধু তাই নই কোন কোন জায়গায় খুঁটি কিংবা বৈদ্যুতিক তারও বিগত কয়েক মাসের ব্যবধানে উধাও হয়ে গেছে। অপরদিকে জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশের ৩ টি বৈদ্যুতিক খুঁটি থেকে মোট ৬ টি এলইডি লাইট উধাও হয়ে গেছে । উধাও হওয়া এসব লাইটের খালি এঙ্গেল খুঁটির আগায় দেখা গেছে। এসব এলাকা এখন ভুতুড়ে গলি হিসেবে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বর্ণিত ইউনিয়নের কয়েকটি এলাকার মাদকাসক্ত কিশোর গ্যাং সদস্যরা মাদকের টাকা যোগাতে সরকারি এসব লাইট চুরি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


বর্ণিত এলাকার আইনশৃঙ্খলা অবনতির ব্যাপারে ইতঃপূর্বেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর (অব.) নূরুল আবছার বলেন, কউক কর্তৃক লাগানো এসব এলইডি লাইটগুলো বিদ্যুৎ বিভাগকে হস্তান্তর করা হয়েছে, এখন তারাই এগুলো দেখভাল করবে। এসব এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে